সংবাদ
সংবাদ

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ১৫ দিনের আল্টিমেটাম

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ১৫ দিনের আল্টিমেটাম
ছবি : সংগৃহীত

ভারতে অবস্থানরত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই আইনি নোটিশ পাঠান। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (SCBA) সদস্য (আইডি নম্বর ৬২০২)।

রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, ভারতের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি প্রতিরোধ এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকার সমুন্নত রাখার কথা উল্লেখ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে নোটিশে জানানো হয়।

যাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে:

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে নোটিশের প্রাপক করা হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে নোটিশটি পাঠানো হয়েছে। 

নোটিশদাতা উল্লেখ করেন, এই উদ্যোগের সঙ্গে কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে-বিপক্ষে অবস্থানের কোনো সম্পর্ক নেই। সংবিধানের ২১ অনুচ্ছেদের ১ উপধারা অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার সাংবিধানিক দায়িত্ববোধ থেকেই তিনি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে এই নোটিশ পাঠিয়েছেন। 

জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সংঘাতের ঝুঁকির প্রসঙ্গ:

নোটিশে জাতীয় নিরাপত্তার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়, দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল তথ্য রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে একজন সাবেক সরকারপ্রধানের দীর্ঘদিন অবস্থান এসব রাষ্ট্রীয় গোপনীয় তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশিত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। 

এ ধরনের পরিস্থিতি থেকে আন্তর্জাতিক সম্পর্কের অবনতি এবং সামরিক সংঘাতের মতো পরিণতি তৈরি হতে পারে বলে আশঙ্কার কথা তুলে ধরে নোটিশে ইয়েমেন (২০১৫ সালে আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরব অবস্থান) ও ইউক্রেনের (২০১৪ সালে ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়া অবস্থান ও ক্রিমিয়া দখল) ঐতিহাসিক ও ভূরাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টানা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যেন এ ধরনের কোনো বৈরিতা বা সশস্ত্র সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ দেওয়া হয়েছে।

ফেরত আনার আইনি ও প্রশাসনিক প্রস্তাবসমূহ: 

নোটিশে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে: 

১. কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক পত্র পাঠিয়ে সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়বিচার ও আইনের আশ্রয়লাভের অধিকার নিশ্চিত করার কথা বলে ভারত সরকারের সহযোগিতা চাওয়া। 

২. নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আত্মসমর্পণ: ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের কূটনৈতিক অলঙ্ঘনীয়তার সুযোগ নিয়ে তিনি হাইকমিশন প্রাঙ্গণে প্রবেশ করে আইনানুগ কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন এবং বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেবে।  

৩. ট্রাভেল পারমিট ও বিশেষ ফ্লাইট: হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে ট্রাভেল পাস ইস্যু করে উপযুক্ত বাণিজ্যিক বা বিশেষ চার্টার্ড বিমানে পুলিশি পাহারায় তাকে দেশে ফিরিয়ে আনা।

নিরাপত্তা ও বিচারিক প্রক্রিয়া পরিচালনার প্রস্তাব:

  • টুঙ্গিপাড়ায় সাব-জেল ঘোষণা: দেশে প্রত্যাবর্তনের পর জনশৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত শেখ হাসিনার পৈতৃক বাসভবনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বিশেষ সাব-জেল বা উপ-কারাগার হিসেবে ঘোষণা করা। বিমানবন্দর থেকে সরাসরি তাকে পুলিশের হেলিকপ্টারে সেখানে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে।

  • আপিল ও ভার্চুয়াল বিচারব্যবস্থা: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারার বিধান অনুযায়ী দেশে ফেরার পর তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার সুযোগ পাবেন। এছাড়া অন্যান্য দেয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম সচল রাখতে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণ করে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করার প্রস্তাব রয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে আদালত যে রায় দেবেন, তা নিরপেক্ষভাবে কার্যকর করার ওপর জোর দেওয়া হয়েছে। 

সময়সীমা ও পরবর্তী আইনি পদক্ষেপ:

আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে তাকে অবহিত করার দাবি জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, গোপনীয়তা ও মৌলিক অধিকার রক্ষার স্বার্থে সংবিধানের ১০২ অনু অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ১৫ দিনের আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত