সংবাদ
সংবাদ

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল সংসদে পাস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল সংসদে পাস
ছ‌বি: সংগৃ‌হিত

দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম সম্প্রসারণ ও দ্রুততর করার লক্ষ্যে জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ পাস হয়েছে।

বুধবার জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের পক্ষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিলটি উত্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

বিলটি উত্থাপনকালে প্রতিমন্ত্রী অমিত বলেন, বৃহত্তর জনস্বার্থে এ আইন প্রণয়ন করা হয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার সৌরবিদ্যুতের মাধ্যমে অন্তত ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে।

তিনি বলেন, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের সম্প্রসারণ ত্বরান্বিত করতে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬-এর সংশ্লিষ্ট অধ্যাদেশ জারি করা হয়েছিল।

বিলটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি জানান বিরোধীদলের সংসদ সদস্য রায়হান সিরাজী (রংপুর-১), মাহবুবুর রহমান বেলাল (রংপুর-৩), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), আবদুল গফুর (কুষ্টিয়া-২), আবুল হাসান (সিলেট-৫), আলফারুক আব্দুল লতীফ (নীলফামারী-২), আবদুস সাত্তার (নীলফামারী-১), সংরক্ষিত মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য মোছা. নাজমুন নাহার, মজেদুর রহমান (গাইবান্ধা-১), সংরক্ষিত মহিলা আসন-৩৯-এর সংসদ সদস্য সাবিকুন্নাহার, আবদুল আলীম (বাগেরহাট-৪), কামরুল হাসান (ময়মনসিংহ-৬), আলী আসগর (পাবনা-৩), জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬) এবং স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫)। তবে তাদের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

প্রস্তাবিত আইনটি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করবে। আগামী গ্রীষ্মের আগে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যমান আইনগুলোতে দীর্ঘমেয়াদি বিদ্যুতের মূল্য নির্ধারণ, ভবনের ছাদ ব্যবহারের ভাড়া পরিশোধ এবং দু’টি বিনিয়োগ মডেলের আওতায় স্থাপনার রক্ষণাবেক্ষণের দায়িত্বসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সুনির্দিষ্ট বিধান ছিল না।

বিবৃতিতে বলা হয়, পরিচালন ব্যয়ভিত্তিক (ওপেক্স) মডেলে বেসরকারি বিনিয়োগকারীরা সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যয় বহন করবেন এবং ভবন মালিককে বিদ্যুৎ সরবরাহ করবেন। অন্যদিকে, মূলধনী ব্যয়ভিত্তিক (ক্যাপেক্স) মডেলে ভবন মালিক অথবা অন্য কোনো প্রতিষ্ঠান স্থাপনের ব্যয় বহন করবে এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থার মালিকানা তাদের থাকবে।

এর আগে গত ৯ নভেম্বর আইনমন্ত্রী বিদ্যমান আইনে কিছু সংশোধনী আনতে সংশ্লিষ্ট অধ্যাদেশটি সংসদে উত্থাপন করেন। অধ্যাদেশ উত্থাপনের বিরোধিতা করে পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান প্রশ্ন তোলেন, সরাসরি সংসদে বিল উত্থাপন না করে সরকার কেন অধ্যাদেশ জারি করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল সংসদে পাস

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত