জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ‘সেভয় গ্যালারি’ (Savoy Gallery) বনানীর সফলতার পর এবার ঢাকার উত্তরা ও পর্যটন নগরী কক্সবাজারে একই সঙ্গে নতুন দুটি ফ্ল্যাগশিপ আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
উত্তরায় নতুন আউটলেটটি ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউয়ে 'ট্রপিক্যাল দিলারা টাওয়ার'-এর নিচতলায় অবস্থিত। অন্যদিকে কক্সবাজারের ডলফিন পয়েন্ট মোড়ে 'হোটেল গ্র্যান্ড প্যাসিফিক'-এর নিচতলায় দ্বিতীয় আউটলেটটির যাত্রা শুরু হয়েছে।
নতুন এই আউটলেটগুলো উদ্বোধনের পাশাপাশি সেভয় গ্যালারি তাদের মেন্যুতে যুক্ত করেছে ২টি নতুন ভ্যারিয়েন্টের আইসক্রিম স্কুপ এবং ৮টি নতুন ধরনের মিল্কশেক। আউটলেটগুলোতে নিজস্ব শেফ দিয়ে তৈরি নানা ধরনের বিশেষ ডেজার্ট পাওয়া যাচ্ছে। মনোরম পরিবেশে পরিবার ও বন্ধুদের নিয়ে চমৎকার মুহূর্ত কাটানোর উপযোগী করে আউটলেটগুলোর নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন করেছে 'আর্কেডিয়ার আর্কিটেক্টস'।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র আইসক্রিম পরিবেশনের মধ্যেই সেভয় গ্যালারি সীমাবদ্ধ নয়; বরং ইউনিক সব ডেজার্ট ও সিগনেচার মিল্কশেক উপহার দেওয়াই তাদের মূল লক্ষ্য। বনানী, উত্তরা ও কক্সবাজার - এই তিনটি আউটলেটেই এখন থেকে গ্রাহকেরা নতুন এই মেন্যুর স্বাদ উপভোগ করতে পারবেন। দেশজুড়ে সেভয় গ্যালারির বিশেষ এই স্বাদ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ সম্প্রসারণ।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন