ইসলামী দিকনির্দেশনা ও বয়ানের পাশাপাশি দেশের উন্নতি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আলেম-ওলামাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে আয়োজিত ‘জাতীয় মুফাসসির সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, যুগে যুগে দিকহারা জাতিকে সঠিক পথ দেখিয়েছেন আলেম সমাজ। তাই সমাজ বা রাষ্ট্রের অসংগতি চোখে পড়লে সে বিষয়ে আলেমদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতে হবে। একই সঙ্গে ওয়াজ বা বক্তব্যের মাধ্যমে যেন কোনো গোষ্ঠীকে অহেতুক খোঁচা দেওয়া না হয়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
জাতীয় সংসদে কোরআন ও সুন্নাহর স্পষ্ট লঙ্ঘন করে যেসব আইন পাস হয়েছে, আলেমদের সেগুলো চিহ্নিত করে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জামায়াত আমির দাবি করেন, ‘সাধারণ মানুষ এখন ভালো নেই। শুধু খাওয়া-পরার কথা নয়, নাগরিক মর্যাদা ও নিরাপত্তার দিক থেকেও দেশের মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছে।’
আলেম সমাজের ভাবমূর্তি রক্ষায় সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘সাদা কাপড়ে দাগ বেশি স্পষ্ট হয়ে ওঠে। দুই- একজনের অপকর্ম বা ভুল আচরণের জন্য পুরো আলেম সমাজ ও মাদরাসা শিক্ষাব্যবস্থাকে যেন অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে না হয়, সে বিষয়ে নিজেদের আরও সতর্ক হতে হবে।’
\

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন