সংবাদ

খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন সম্ভব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পিএম

খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন সম্ভব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি : সংগৃহীত

খেলাধুলার সার্বিক প্রসার ও অনুশীলনের মাধ্যমে দেশের তরুণ সমাজকে সুসংগঠিত করে একটি সুন্দর ও সুস্থ বাংলাদেশ গঠন করা সম্ভব বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার (৩ অক্টোবর) দিনাজপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা’র (রংপুর বিভাগ) উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্রীড়া খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তরুণ ক্রীড়াবিদদের পেশাগত স্বীকৃতি দিতে ইতোমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় আনা হয়েছে। চলতি মাসের শেষের দিকে আরও কিছু অ্যাথলেট ও কোচকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে।

ক্রীড়া অবকাঠামো উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পর নির্বাচিত ৩০৬ জন উদীয়মান অ্যাথলেটকে বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ এবং দিনাজপুর বিকেএসপিকে একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ দ্রুত এগিয়ে চলছে।

যুব সমাজের কর্মসংস্থান নিয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বর্তমানে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলায় গুরুত্ব দেওয়া হয়েছে। যার ফলে গত ৬ মাসে ফ্রিল্যান্সিং খাত থেকে প্রায় ৩৪ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। এ ছাড়া সরকারের ‘আর্ন’ (EARN) প্রকল্পের মাধ্যমে দেশের ৯ লাখ তরুণকে প্রশিক্ষণের আওতায় আনার কার্যক্রম চলছে।

প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং খেলাধুলার সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই একটি মাদকমুক্ত ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন সম্ভব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত