তাঞ্জানিয়ার আরুসায় আয়োজিত ১৫৩তম আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রবিবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তাঞ্জানিয়ার উদ্দেশে রওনা হন তিনি।
এই সফরে স্পিকারের সঙ্গী হয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুসহ সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
স্পিকার আগামী ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত তাঞ্জানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশ নেবেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে–'অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন'। আগামী ৯ অক্টোবর সম্মেলনের সমাপনী দিনে আইপিইউ-এর গভর্নিং কাউন্সিল নতুন সভাপতি নির্বাচনের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক আসর শেষ করবে।
সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের আগামী ১১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
/

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন