এই সময়ের উদীয়মান মডেল মেহরাজ খানের নতুন মিউজিক ভিডিও ‘ভালোবাসি তোমায় আমি’ প্রকাশিত হয়েছে। ‘সিনে জগত’ ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। এতে মেহরাজ খানের সঙ্গে মডেল হিসেবে রয়েছেন কনক মীম।
এর আগে গত মাসের
শেষপ্রান্তে একই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল মেহরাজ খানের প্রথম মিউজিক ভিডিও
‘পরী’। এতে তার সহশিল্পী ছিলেন সুমাইয়া। নোবেলের গাওয়া গানটির মিউজিক ভিডিও ইতোমধ্যে
দর্শক-শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যেই গানটি এক লাখ ৭৫
হাজারের বেশি ভিউ অর্জন করেছে।
এবার মেহরাজ খান
হাজির হয়েছেন রুবেল খন্দকারের গাওয়া ‘ভালোবাসি তোমায় আমি’ গানটির মিউজিক ভিডিওতে। গানটির
কথা ও সুর করেছেন ওয়াহেদ শাহীন। ‘পরী’র মতো এই গানটিরও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন
নির্মাতা মো. সামছুল হুদা।
নির্মাতা সামছুল
হুদা বলেন, ‘মেহরাজ খানের লুক দেখেই আমার মনে হয়েছিল, তাকে দিয়ে মিউজিক ভিডিও নির্মাণ
সম্ভব। কারণ তার লুকের মধ্যে একটা নায়কোচিত ভাব আছে। যে কারণে ‘পরী’ গানে তার উপস্থিতি
যেমন ভালো লেগেছে, আমার বিশ্বাস ‘ভালোবাসি তোমায় আমি’ গানটিতেও তার উপস্থিতি আরও বেশি
ভালো লাগবে।’
মেহরাজ খান বলেন,
‘পরী’ গানের জন্য আমি দারুণ সাড়া পাচ্ছি। কয়েকদিন আগে চীন গিয়েছিলাম, সেখানেও এই গানে
মডেল হিসেবে কাজ করার জন্য সাড়া পেয়েছি। দেশেও প্রতিনিয়ত সাড়া পাচ্ছি। তবে আমার দৃঢ়
বিশ্বাস, ‘ভালোবাসি তোমায় আমি’ আরও বেশি সাড়া ফেলবে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সামছু
ভাইয়ের কাছে। তিনি আমাকে যেভাবে অনুপ্রেরণা দিয়েছেন, তাতে নিজের মধ্যে ভীষণ আত্মবিশ্বাস
তৈরি হয়েছে। আমিও চেষ্টা করেছি মন দিয়ে কাজ করতে।’
অন্যদিকে কনক মীম
বলেন, ‘মিউজিক ভিডিওতে এবারই প্রথম আমার কাজ করা। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি নিজেকে
নতুন রূপে দেখার। ধন্যবাদ সামছু ভাইকে, আমাকে এই গানে মডেল হিসেবে কাজ করার সুযোগ করে
দেওয়ার জন্য।’
নতুন এই মিউজিক
ভিডিওটি প্রকাশের পর দর্শক-শ্রোতাদের মধ্যে কেমন সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন