চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে বন্দরের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা কমিটি।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের ১ নম্বর গেটের সামনে এই কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকেরা ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে যোগ দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে বন্দরের সামনের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবস্থান কর্মসূচিতে টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুচ্ছাফা বাহার, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তাসলিম হোসেন সেলিমসহ অন্য নেতারা
সমাবেশে বক্তারা বলেন, বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত এনসিটি চট্টগ্রাম বন্দরের অন্যতম লাভজনক টার্মিনাল। এমন একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক স্থাপনা কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার উদ্যোগ কোনোভাবেই যৌক্তিক হতে পারে না।
শ্রমিক নেতাদের দাবি, এনসিটি বিদেশি অপারেটরের হাতে চলে গেলে একদিকে বন্দর শ্রমিকদের কর্মসংস্থান মারাত্মক হুমকির মুখে পড়বে, অন্যদিকে দেশের প্রধান সমুদ্রবন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো বিদেশি নিয়ন্ত্রণে চলে গেলে জাতীয় নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ তৈরি হতে পারে
বক্তারা আরও বলেন, বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনার পূর্ণ সক্ষমতা রয়েছে। বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় এটি পরিচালিত হলে কনটেইনার হ্যান্ডলিং ও রাজস্ব আয়—উভয়ই বাড়ানো সম্ভব।
এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্তভাবে বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বন্দর রক্ষা কমিটির নেতারা।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন