ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশের জাগির ব্রিজের পশ্চিম পাশে বাসের চাপায় বর্ষা (৪২) নামের হিজড়া সম্প্রদায়ের এক সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেলফি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নিহত বর্ষা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় মানিকগঞ্জগামী সেলফি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পিষে ফেলে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম মাতুব্বার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে মহাসড়ক থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।
ওসি আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনাকবলিত এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন