শুধু দপদপিয়া সেতু সংস্কারই নয়, দপদপিয়া টোল প্লাজা থেকে মাইশা চত্বর পর্যন্ত পুরো সড়ক কংক্রিটের (আরসিসি) করার উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। এর পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে ফোর লেন সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, পথচারীদের চলাচলের পথ ও ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বরিশাল সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রাব্বি দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেন। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সামনে ফোর লেনের কংক্রিট সড়ক ও ফুটওভার ব্রিজের নির্মাণকাজ আগামী এক মাসের মধ্যে শুরু হবে।
এ বিষয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রাব্বি বলেন, ‘বরিশাল বিভাগের সড়ক ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করতে আমরা কাজ করছি। দপদপিয়া টোল থেকে মাইশা চত্বর পর্যন্ত সড়কটি কংক্রিটের করা হবে, যাতে এটি দীর্ঘস্থায়ী হয়। ববি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে ক্যাম্পাসের সামনে ফোর লেন ও ফুটওভার ব্রিজ করা হবে।’
তিনি আরও জানান, বরিশাল বিভাগের সড়ক অবকাঠামো উন্নয়নে প্রায় ৪ হাজার কোটি টাকার একটি ডিপিপি প্রস্তাবনা পাঠানো হয়েছে, যা দ্রুতই অনুমোদিত হবে বলে আশা করা যাচ্ছে। এ ছাড়া মুলাদী-হিজলাসহ বিভাগের সকল আঞ্চলিক সড়ক প্রশস্তকরণের কাজ হাতে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবিগুলোকে অত্যন্ত যুক্তিসংগত বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।
সড়ক বিভাগের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘দপদপিয়া সেতু থেকে ক্যাম্পাস পর্যন্ত সড়কটি প্রতিদিনের দুর্ঘটনার আতঙ্কের নাম ছিল। নতুন প্রকৌশলী যোগদানের পরপরই আমাদের দাবি মেনে নিয়ে সড়ক ও ফুটওভার ব্রিজের উদ্যোগ নেওয়ায় আমরা আনন্দিত।’

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন