সংবাদ

মেয়ের ফেসবুক পোস্টের জেরে বাবাকে পিটিয়ে হত্যা

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পিএম

মেয়ের ফেসবুক পোস্টের জেরে বাবাকে পিটিয়ে হত্যা
ছবি : সংবাদ

রাজবাড়ীর কালুখালীতে কৃষক নজরুল ইসলাম খানকে পিটিয়ে হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহতের পরিবারের দাবি, মেয়ের একটি ফেসবুক পোস্টের জেরে নজরুল ইসলামকে হত্যা করা হয়।

রোববার (৪ অক্টোবর) বেলা সাড় ১১টার দিকে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে নিহতের স্বজন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন নজরুল ইসলাম খানের বড় মেয়ে রহিতা আক্তার, ছোট মেয়ে রুনা খাতুন, শামীম ওসমান, মেহেদী হাসান মাহফুজ, শাহরিয়ার রিয়াদ, তুরান হাসান ও রিয়াদ মাহমুদ। বক্তারা অভিযোগ করেন, নির্মম এই হত্যাকাণ্ডের নয় দিন পার হয়ে গেলেও প্রধান আসামিসহ জড়িত সবাইকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। আগামী তিন দিনের মধ্যে এজাহারনামীয় সব আসামিকে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

নিহতের ছোট মেয়ে রুনা খাতুন বলেন, তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২৫ সেপ্টেম্বর সকালে কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে নিজ বাড়ির সামনে থেকে তার বাবা নজরুল ইসলামকে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে মাথার পেছনে ইট দিয়ে আঘাতসহ তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। বাধা দিতে গেলে রুনার মা জহুরা বেগম ও রুনা নিজেও আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে নজরুল ইসলামের মৃত্যু হয়।

এ ঘটনায় রুনা খাতুন বাদী হয়ে কালুখালী থানায় মামলা দায়ের করেন। মামলায় বোয়ালিয়া গ্রামের মো. তুহিন সরদার ও গোলাপী বেগমকে আসামি করা হয়।

মানববন্ধন শেষে নিহতের পরিবার ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীর জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।

মামলার বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায়, এজাহারভুক্ত আসামি গোলাপী বেগমকে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রধান আসামি তুহিন সরদারসহ অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেয়ের ফেসবুক পোস্টের জেরে বাবাকে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত