সংবাদ

বালিয়াকান্দিতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম

বালিয়াকান্দিতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
ছবি : সংবাদ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা এবং তিনি মৃত মোকছেদ ফকিরের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে নিজের মেয়েকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন শহিদুল ইসলাম। এ ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী মেয়ের মা খোদেজা বেগম বাদী হয়ে ২০২২ সালের ১২ জানুয়ারি বালিয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি শহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. জাহিদ উদ্দিন বলেন, ‘নিজ সন্তানের সঙ্গে ঘটা এই জঘন্য অপরাধের দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত উপযুক্ত ও দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। এই রায়ের মাধ্যমে আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বালিয়াকান্দিতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা এবং তিনি মৃত মোকছেদ ফকিরের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে নিজের মেয়েকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন শহিদুল ইসলাম। এ ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী মেয়ের মা খোদেজা বেগম বাদী হয়ে ২০২২ সালের ১২ জানুয়ারি বালিয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি শহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. জাহিদ উদ্দিন বলেন, ‘নিজ সন্তানের সঙ্গে ঘটা এই জঘন্য অপরাধের দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত উপযুক্ত ও দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। এই রায়ের মাধ্যমে আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত