গাজীপুরের কালীগঞ্জে শালবন সেতুর নিচের ড্রেন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সাদা পলিথিনে মোড়ানো ‘সুপার স্টোর এলইডি লাইট’ লেখা প্যাকেটের ভেতর থেকে এসব অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৪ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার নাগরী ইউনিয়ন সংলগ্ন পূর্বাচলের ২৮ নম্বর সেক্টরের শালবন সেতুর নিচে এ ঘটনা ঘটে। এর আগে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন দুটি মোটরসাইকেলে চেপে দ্রুত পালিয়ে যান।
রূপগঞ্জ পূর্বাচল সিপিসি-৩ এসআরবি-১-এর উপপরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ হোসেন জানান, রাত পৌনে ৯টার দিকে গোপন সূত্রে খবর আসে—শালবন সেতুর দক্ষিণ-পশ্চিম দিকে ৩ থেকে ৪ জন ব্যক্তি অবৈধ অস্ত্র ও মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। খবর পেয়ে র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানকারী দল পৌঁছানো মাত্রই সেখানে থাকা ব্যক্তিরা দুটি মোটরসাইকেলে দক্ষিণ-পূর্ব দিকে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে তাদের ধরা সম্ভব না হলেও আশপাশে তল্লাশি চালায় বাহিনীটি। একপর্যায়ে সেতুর নিচের একটি ড্রেনে সাদা পলিথিন ও শক্ত স্কচটেপে মোড়ানো সন্দেহজনক একটি প্যাকেট পাওয়া যায়।
প্যাকেটের গায়ে ‘সুপার স্টোর এলইডি লাইট’ লেখা থাকলেও সেটি খুলতেই বেরিয়ে আসে একটি 'CAL 7.65' মডেলের বিদেশি পিস্তল (স্লাইডের সামনে 'L. W. SEECAMP' লেখা), একটি ম্যাগাজিন এবং 'AP 32 AUTO' লেখা তিন রাউন্ড গুলি। প্রাথমিক পরীক্ষায় পিস্তলটির ট্রিগার সচল বলে দেখা গেছে।
অভিযান চালানো দলটি জানায়, অস্ত্রটি পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফেলে যাওয়া, নাকি আগে থেকেই ড্রেনে আড়াল করে রাখা ছিল—তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আলামতগুলো জব্দ করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সোমবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে এসআই শাহনেওয়াজ হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেছেন। ঘটনার পেছনের মূল চক্র ও পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন