বাংলাদেশের সংগীতাঙ্গনে আলোচিত ও শ্রোতাপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’। গীতিকার, সুরকার ও শিল্পী রোহান রাজের লেখা ও সুরে গানটি প্রথম কণ্ঠে তুলেছিলেন সুকুমার বাউল। বিভিন্ন প্ল্যাটফর্মে তার কণ্ঠের গানটি এরই মধ্যে ২০ কোটিরও বেশি ভিউ পেয়েছে। পরবর্তীতে গানটি গেয়ে নতুন করে আলোচনায় আসেন প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পী তসিবা।
এবার নতুন সংগীতায়োজনে
পাঁচ শিল্পীর কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে ‘মানুষ বড়ই স্বার্থপর’-এর নতুন সংস্করণ। রোহান
রাজের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন সুমী শবনম, সালমা, তসিবা ও এই প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী
জারিন।
ইতোমধ্যে গত ৮ আগস্ট
রাজধানীর একটি লোকেশনে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ
করেছেন মাসুম খান।
গানটি নিয়ে সুমী
শবনম বলেন, ‘এই গান যেদিন প্রথম শুনি, সেদিন আমি খুব কেঁদেছিলাম। পরবর্তীতে যখন শুনলাম
গানটি আবার নতুন করে হতে যাচ্ছে, তখন রোহান ভাইয়ের কাছে আবদার করি এই গানের সঙ্গে যুক্ত
থাকার জন্য। আমার মনে-প্রাণে এই গান। যে কারণে এর সঙ্গে যুক্ত থাকতে পেরে ভীষণ ভালো
লেগেছে।’
সালমা বলেন, ‘এই
গান যখন প্রথম রিলিজ হয়, তখনই এর কথা ও সুর আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। এরপর রোহান ভাইয়ের
যত গান প্রকাশিত হয়েছে এবং জনপ্রিয় হয়েছে, আমি শুধু বলতাম—এই গানটা কেন আমাকে দিলেন
না! একটু অভিমানের সুরেই বলতাম। “মানুষ বড়ই স্বার্থপর”-এর সঙ্গে যুক্ত রাখার জন্য রোহানকে
ধন্যবাদ। এর আগে অন্য শিল্পীর গান হিসেবে গাইতাম, আর এখন থেকে নিজের গান হিসেবেই গানটি
গাইতে পারব—এটাই ভালো লাগার।’
তসিবা বলেন, ‘এই
গান আমার খুব পছন্দের, সবারই পছন্দের গান। আমাদের কণ্ঠে গানটি প্রকাশ পাওয়ার পর আমার
বিশ্বাস, এটি আরও অনেক দূর যাবে।’
জারিন বলেন, ‘আমার
গানের ধারাটা যেহেতু আলাদা, তারপরও রোহান রাজ ভাইয়ের অনুপ্রেরণায় এই গানের সঙ্গে যুক্ত
হয়েছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা রোহান ভাইয়ার প্রতি। আশা করছি, গানটি আবারও সব সংগীতপ্রেমীর
ভালো লাগবে।’
রোহান রাজ বলেন,
‘সত্যি বলতে কী, নতুন করে যে চারজন গেয়েছেন, সবাই ভীষণ ভালো গেয়েছেন। প্রত্যেকেই আমাকে
বলেছিলেন, তারা এই গানটি গাইতে চান। যে কারণে গানটি নতুন করে আমি সহ আরও চারজনকে নিয়ে
নতুন চ্যালেঞ্জ নিলাম। আমি খুবই আশাবাদী, আমাদের এই ভার্সনটাও শ্রোতা-দর্শকদের মুগ্ধ
করবে।’

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন