মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস পানিভর্তি খাদে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) ভোররাত ৩টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন চুয়াডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। তবে তাৎক্ষণিকভাবে অপর দুই নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথিমধ্যে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দ্রুতগতিতে রাস্তার রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে গিয়ে উল্টে পড়ে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটির ভেতর থেকে হতাহতদের উদ্ধার করেন। এ সময় গুরুতর আহত অবস্থায় ১১ জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং অপর ৫ জনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত ১৬ জনের মধ্যে অধিকাংশের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর, দামুড়হুদা ও কাপাসডাঙ্গা, মেহেরপুরের মুজিবনগর এবং ঝিনাইদহের মহেশপুর এলাকায়। এ ছাড়া আহত বাকি যাত্রীদের বাড়ি ঢাকা ও মাগুরায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
উদ্ধারকৃত এক নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের কাজ শেষ হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
/

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন