সংবাদ

প্রাইভেট কারের ধাক্কায় পুলিশের এসআই নিহত


প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৭ এএম

প্রাইভেট কারের ধাক্কায় পুলিশের এসআই নিহত
ছবি : সংবাদ

বগুড়ার শেরপুরে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা লেগে গোলাম রব্বানী নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি কাজের প্রয়োজনে ঢাকা থেকে ঠাকুরগাঁও এসেছিলেন গোলাম রব্বানী। কাজ শেষে শেরপুর হয়ে ঢাকায় নিজের কর্মস্থলে ফেরার পথে ছোনকা এলাকায় পৌঁছালে তার প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি সড়কের মাঝের আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তার কাছে থাকা অফিশিয়াল পরিচয়পত্র (আইডি কার্ড) দেখে পুলিশ পরিচয় নিশ্চিত হওয়া যায় যে তিনি বাংলাদেশ পুলিশের একজন উপপরিদর্শক (এসআই)।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন বলেন, 'দুর্ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যের আইডি কার্ড পাওয়া গেছে এবং সেখান থেকেই তার নাম গোলাম রব্বানী বলে জানা গেছে। তার পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।'

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


প্রাইভেট কারের ধাক্কায় পুলিশের এসআই নিহত

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার শেরপুরে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা লেগে গোলাম রব্বানী নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি কাজের প্রয়োজনে ঢাকা থেকে ঠাকুরগাঁও এসেছিলেন গোলাম রব্বানী। কাজ শেষে শেরপুর হয়ে ঢাকায় নিজের কর্মস্থলে ফেরার পথে ছোনকা এলাকায় পৌঁছালে তার প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি সড়কের মাঝের আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তার কাছে থাকা অফিশিয়াল পরিচয়পত্র (আইডি কার্ড) দেখে পুলিশ পরিচয় নিশ্চিত হওয়া যায় যে তিনি বাংলাদেশ পুলিশের একজন উপপরিদর্শক (এসআই)।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন বলেন, 'দুর্ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যের আইডি কার্ড পাওয়া গেছে এবং সেখান থেকেই তার নাম গোলাম রব্বানী বলে জানা গেছে। তার পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।'


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত