সংবাদ

পূজায় ৫ দিন ছুটি, যাদের জন্য প্রযোজ্য নয়

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ এএম

পূজায় ৫ দিন ছুটি, যাদের জন্য প্রযোজ্য নয়
ছবি : সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি পুনর্নির্ধারণ করে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা ৫ দিনের ছুটির সুযোগ তৈরি হলেও পূজার আগে আগামী ১৭ অক্টোবরের (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনের তথ্যমতে, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীর সাধারণ ছুটি নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বাড়তি ছুটি দেওয়ায় মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার–এই তিন দিন সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ছুটি মিলবে। তবে এই বাড়তি ছুটির সমন্বয় হিসেবে ১৭ অক্টোবর (শনিবার) দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে না। বিশেষ করে বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, পোর্ট বা বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কর্মসূচি, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির বাইরে থাকবেন।

একইভাবে হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী পরিবহনও এই ছুটির আওতামুক্ত রাখা হয়েছে। এ ছাড়া অন্যান্য জরুরি রাষ্ট্রীয় কাজের সঙ্গে সম্পৃক্ত দপ্তরগুলো যথারীতি খোলা থাকবে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

পূজায় ৫ দিন ছুটি, যাদের জন্য প্রযোজ্য নয়

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত