সৌদি আরবে অবস্থানরত দক্ষ প্রবাসী কর্মীদের জন্য এক বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে দেশটির সরকার। এখন থেকে কাজের ভিসা চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগেই অত্যন্ত দক্ষ বিদেশি প্রবাসীরা তাদের পরিবারের যোগ্য সদস্যদের সৌদি আরবে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করতে পারবেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে নতুন এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে এই যুগান্তকারী উদ্যোগটি নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো–উচ্চ দক্ষতাসম্পন্ন প্রবাসী পেশাজীবীদের জন্য ভিসা জটিলতা কমানো এবং দেশটিতে তাদের জীবনযাত্রার মান উন্নত করা।
নতুন এই নিয়মের অধীনে দক্ষ প্রবাসীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং যেকোনো বয়সের অবিবাহিত কন্যাসন্তানকে নিজেদের সঙ্গে সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন।
সাধারণত পূর্বে প্রবাসী কর্মীর নিজস্ব আকামা (রেসিডেন্স পারমিট) ও কাজের ভিসা প্রক্রিয়া পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরিবারের সদস্যদের প্রবেশের জন্য আবেদন করা যেত না। তবে নতুন নিয়মে প্রবাসী কর্মীর কাজের ভিসা প্রক্রিয়াধীন থাকা অবস্থাতেই আবেদনের সকল প্রয়োজনীয় শর্ত পূরণ করে স্বজনদের এন্ট্রি ভিসার আবেদন করা যাবে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন অনুযায়ী তাদের স্থায়ী রেসিডেন্স পারমিট বা আকামা প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই উদ্যোগের ফলে প্রবাসী পেশাজীবীদের পরিবার নিয়ে বসবাসের প্রক্রিয়াটি আগের চেয়ে অনেক বেশি সহজ ও দ্রুততর হবে।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন