সুনামগঞ্জের তাহিরপুরে ক্রিকেট খেলা নিয়ে পূর্ববিরোধের জের ধরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পাঁচটি গ্রামের বাসিন্দারা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তাহিরপুর পুলিশ সার্কেল অফিসের সামনে তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক ও শনির হাওর এলাকায় এ ঘটনা ঘটে। সদর ইউনিয়নের বীরনগর, জয়নগর, দুতমা ও লক্ষ্মীপুর গ্রামের সঙ্গে মমিসিংঙ্গাহাটি (মধ্য তাহিরপুর) গ্রামের লোকজনের এ সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় দুটি দোকান ভাঙচুর ও একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ জানায়, এক সপ্তাহ আগে প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলার বল অটোরিকশায় লাগা নিয়ে বিরোধের সূত্রপাত। এর জেরে ধাপে ধাপে উভয় পক্ষের কয়েকজনকে মারধর করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে বীরনগর গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে সংঘটিত করা হলে আজ এ সংঘর্ষ ঘটে।
তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন