সংবাদ

জামালপুরে জমে উঠেছে শিল্প ও পণ্য মেলা, বাড়ছে দর্শনার্থী

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ এএম

জামালপুরে জমে উঠেছে শিল্প ও পণ্য মেলা, বাড়ছে দর্শনার্থী
স্থানীয় উদ্যোক্তাদের পণ্য ছড়িয়ে দিতে জামালপুরে শুরু হয়েছে পণ্য মেলা। ছবি : সংবাদ

উৎসবমুখর পরিবেশে জামালপুরে শুরু হয়েছে ‘শিল্প ও পণ্য মেলা–২০২৬’। শহরের পুরাতন পুলিশ লাইনস মাঠে আয়োজিত এ মেলাকে কেন্দ্র করে উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।

বুধবার (৭ অক্টোবর) রাত আটটায় আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য শাহ্‌ মো. ওয়ারেছ আলী মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকেই মেলার স্টলগুলোতে বাড়তে থাকে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। স্থানীয় বাসিন্দারা পরিবার-পরিজন নিয়ে ঘুরে দেখছেন মেলার বিভিন্ন পশরা, কিনছেন পছন্দের নানা সামগ্রী।

মেলায় স্থান পেয়েছে দেশীয় ও স্থানীয় উদ্যোক্তাদের তৈরি নানা পশরা–কারুকাজ করা হস্তশিল্প, তৈরি পোশাক, গৃহস্থালি সামগ্রী থেকে শুরু করে নানা পদের দেশি খাবার। এ ছাড়া শিশুদের আকর্ষণে রাখা হয়েছে বিভিন্ন বিনোদনমূলক রাইড।

মেলায় আসা দর্শনার্থীরা জানান, একই চত্বরে প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য কেনাকাটা ও পারিবারিক বিনোদনের সুযোগ তৈরি হওয়ায় তারা দারুণ উচ্ছ্বসিত।

মেলা আয়োজক কমিটির সদস্যরা জানান, দেশীয় পণ্য ও স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের পরিচিতি বাড়ানোই এই মেলার প্রধান লক্ষ্য। ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের আশা, সামনের দিনগুলোতে মেলায় দর্শনার্থীদের উপস্থিতি আরও বাড়বে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

জামালপুরে জমে উঠেছে শিল্প ও পণ্য মেলা, বাড়ছে দর্শনার্থী

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

উৎসবমুখর পরিবেশে জামালপুরে শুরু হয়েছে ‘শিল্প ও পণ্য মেলা–২০২৬’। শহরের পুরাতন পুলিশ লাইনস মাঠে আয়োজিত এ মেলাকে কেন্দ্র করে উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।

বুধবার (৭ অক্টোবর) রাত আটটায় আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য শাহ্‌ মো. ওয়ারেছ আলী মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকেই মেলার স্টলগুলোতে বাড়তে থাকে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। স্থানীয় বাসিন্দারা পরিবার-পরিজন নিয়ে ঘুরে দেখছেন মেলার বিভিন্ন পশরা, কিনছেন পছন্দের নানা সামগ্রী।

মেলায় স্থান পেয়েছে দেশীয় ও স্থানীয় উদ্যোক্তাদের তৈরি নানা পশরা–কারুকাজ করা হস্তশিল্প, তৈরি পোশাক, গৃহস্থালি সামগ্রী থেকে শুরু করে নানা পদের দেশি খাবার। এ ছাড়া শিশুদের আকর্ষণে রাখা হয়েছে বিভিন্ন বিনোদনমূলক রাইড।

মেলায় আসা দর্শনার্থীরা জানান, একই চত্বরে প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য কেনাকাটা ও পারিবারিক বিনোদনের সুযোগ তৈরি হওয়ায় তারা দারুণ উচ্ছ্বসিত।

মেলা আয়োজক কমিটির সদস্যরা জানান, দেশীয় পণ্য ও স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের পরিচিতি বাড়ানোই এই মেলার প্রধান লক্ষ্য। ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের আশা, সামনের দিনগুলোতে মেলায় দর্শনার্থীদের উপস্থিতি আরও বাড়বে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত