সংবাদ

৭ মাসে ৪ লাখের বেশি কর্মী বিদেশে পাঠিয়েছে বাংলাদেশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ০৯:১২ এএম

৭ মাসে ৪ লাখের বেশি কর্মী বিদেশে পাঠিয়েছে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

চলতি বছরের সাড়ে সাত মাসে (১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর) বিশ্বের বিভিন্ন দেশে রেকর্ড ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন বাংলাদেশি কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। সংসদীয় কমিটিকে দেওয়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠকে এসব তথ্য প্রকাশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।

প্রতিবেদনে জানানো হয়, বিদেশে যাওয়া কর্মীদের মধ্যে ৩৬ হাজার ৫৯০ জন নারী কর্মী রয়েছেন। শ্রম অভিবাসনের এই ইতিবাচক ধারার প্রভাবে একই সময়ে দেশে ২৪ দশমিক ৭৫ বিলিয়ন (২ হাজার ৪৭৫ কোটি) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার বেশি।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রবাসী কর্মীরা বিমানবন্দরে পৌঁছানোর পর যেন কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমে দুর্নীতি ও অনিয়ম রোধে কর্মকর্তা-কর্মচারীদের কঠোর সতর্কবার্তার পাশাপাশি দায়িত্ব পালনের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া বৈঠকে আরও জানানো হয়, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতিতে সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ জন শিশুসহ মোট ১৮৬ জন প্রবাসী কর্মীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে দেশে অনুমোদিত ২ হাজার ৮৬০টি বেসরকারি রিক্রুটিং এজেন্সির মধ্যে ২ হাজার ১৮৭টি সক্রিয় রয়েছে।

স্থায়ী কমিটির উক্ত বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

৭ মাসে ৪ লাখের বেশি কর্মী বিদেশে পাঠিয়েছে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত