সংবাদ

ডিপি ওয়ার্ল্ডকে নতুন বড় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ০৯:৫২ এএম

ডিপি ওয়ার্ল্ডকে নতুন বড় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি : সংগৃহীত

বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) প্রতিষ্ঠা এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ দেশের লজিস্টিকস ও অবকাঠামো খাতের বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে নতুন যৌথ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে আন্তর্জাতিক লজিস্টিকস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং ও সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানান, দ্বিপক্ষীয় এই বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং লজিস্টিকস খাতের দীর্ঘমেয়াদি অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিশদ আলোচনা হয়।

বিশেষ করে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালন ও আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে সম্পাদিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করা হয়। চুক্তি অনুযায়ী, চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল এবং এর সংলগ্ন ওভারফ্লো ইয়ার্ডের পরিচালন, আন্তর্জাতিক মানের আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণের পূর্ণ দায়িত্ব পালন করবে বিশ্বখ্যাত এই লজিস্টিকস প্রতিষ্ঠানটি। এর ফলে বাংলাদেশের বন্দরসমূহের পরিচালন দক্ষতা বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকালে ফ্রি ট্রেড জোন ও রেলকেন্দ্রিক আধুনিক আইসিডি গড়ে তোলার বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চান প্রধানমন্ত্রী। জবাবে সংস্থাটির চেয়ারম্যান এসা কাজিম বাংলাদেশে এসব উদীয়মান খাতে বিনিয়োগ ও কারিগরি সহযোগিতার ব্যাপারে তাদের প্রতিষ্ঠানের সরাসরি আগ্রহের কথা প্রকাশ করেন। একই সঙ্গে দেশের সামুদ্রিক ও আঞ্চলিক বাণিজ্য সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সরকারের দেওয়া সুযোগ-সুবিধা কাজে লাগানোর ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ডিপি ওয়ার্ল্ডকে নতুন বড় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত