পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের প্রাচীন ও ঐতিহ্যবাহী গৌরীগ্রাম কবরস্থানের গাছপালা কেটে এবং পুরাতন কবর গুঁড়িয়ে দিয়ে বাণিজ্যিক মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নির্মাণকাজ স্থায়ীভাবে বন্ধ ও কবরস্থানটি সংরক্ষণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে নির্মাণকাজ বন্ধ রয়েছে।
স্থানীয় ও লিখিত আবেদন সূত্রে জানা যায়, গৌরীগ্রামের এই প্রাচীন কবরস্থানে স্থানীয়দের পূর্বপুরুষসহ গৌরীগ্রাম আশপাশের প্রায় ৪০টি গ্রামের শত শত মানুষের কবর রয়েছে। দীর্ঘদিনের পুরাতন এই কবরস্থানটি এলাকাবাসীর ধর্মীয় অনুভূতি, শ্রদ্ধা ও আবেগের সঙ্গে জড়িত। গৌরীগ্রাম মাদ্রাসা সংলগ্ন গোরস্থানের জমির এস এ দাগ নম্বর ৩২৯৮ (আর এস দাগ নম্বর ২৮২১)। গোরস্থান কমিটি ২৪টি দোকান নির্মাণ করে ৮২ লাখ টাকা নিয়েছে। আরও ৭টি দোকানের জন্য ২১ লাখ টাকা চুক্তি করেছে।
গত ৮ নভেম্বর গৌরীগ্রামের বাসিন্দা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার ও সাভার বিপিএটিসির সাবেক সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক কবরস্থানে জিয়ারত করতে গিয়ে দেখেন, কবরস্থানের অসংখ্য গাছপালা কাটা হয়েছে এবং পুরাতন কবর ভেঙে সেখানে দোকান ও মার্কেট নির্মাণের কার্যক্রম চলছে।
খোঁজ নিয়ে জানা যায়, কবরস্থানের বর্তমান পরিচালনা কমিটি এই বাণিজ্যিক স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ ঘটনার পর থেকেই স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে গৌরীগ্রাম ও আশপাশের বাসিন্দাদের পক্ষ থেকে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
এতে অভিযোগ করা হয়, কতিপয় স্বার্থান্বেষী মহল কবরস্থানের পবিত্রতা নষ্ট করে এর একাংশে বাণিজ্যিক মার্কেট নির্মাণের চেষ্টা চালাচ্ছে, যা ধর্মীয় মূল্যবোধ, প্রচলিত আইন ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থী। কবরস্থানটি স্থায়ীভাবে সংরক্ষণে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
গৌরীগ্রাম গ্রামের বাসিন্দা ইয়াসিন আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, 'কবরস্থানটি অনেক পুরাতন এবং এখানে আমাদের পূর্বপুরুষদের কবর রয়েছে। এভাবে হঠাৎ করে গাছ কেটে শত বছরের পুরানো কবর ভেঙে মার্কেট নির্মাণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।'
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি অত্যন্ত আপত্তিকর উল্লেখ করে শিবরামপুর দক্ষিণপাড়া জামে মসজিদের পেশ ইমাম মোতালেব হোসেন বলেন, ‘শত বছরের পুরোনো কবরস্থান ভেঙে গুঁড়িয়ে দিয়ে তার ওপর বাণিজ্যিক ভবন নির্মাণ ইসলাম ধর্মে সম্পূর্ণ আপত্তিকর এবং অনৈতিক একটি কাজ।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কবরস্থান পরিচালনা কমিটির বর্তমান সভাপতি রেজাউল করিম গাছ কাটা ও অর্থ লেনদেনের বিষয়টি স্বীকার করে বলেন, ‘কবরস্থান থেকে প্রায় দেড় লাখ টাকার গাছ বিক্রি করা হয়েছে। তবে স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা পাওয়ার পর বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে।’এ ব্যাপারে জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সঙ্গে সঙ্গে সাঁথিয়ার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদকে সরেজমিনে গোরস্থান এলাকা পরিদর্শন করে যাথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ বলেন, ‘কবরস্থানের জায়গায় বাণিজ্যিক ভবন বা মার্কেট নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’তিনি আরও জানান, এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পরপরই কবরস্থান কমিটিকে ডেকে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন