আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি জানান, এই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
রবিবার (২২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন এই মেলার আয়োজন করেছে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য অর্জনে বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের (সাপ্লাই চেইন) সঙ্গে যুক্ত করতে হবে।’
তিনি আরও জানান, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্যে ‘জাতীয় এমএসএমই নীতিমালা-২০২৬’ এর খসড়া প্রণয়ন করা হয়েছে, যা শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদিত হবে। এই নীতিমালার মূল লক্ষ্য হলো বাংলাদেশকে একটি ‘ম্যানুফ্যাকচারিং হাব’ ও ‘রপ্তানির প্রবেশদ্বার’ হিসেবে প্রতিষ্ঠিত করা।
উদ্যোক্তা তৈরিতে সরকারের বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪টি জেলায় প্রতি বছর ১০০ জন করে মোট ২৫ হাজার ৬০০ নতুন উদ্যোক্তা তৈরি করা হবে। এছাড়া আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং ও ই-কমার্সের ওপর উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রধানমন্ত্রী তরুণদের উদ্দেশে বলেন, ‘শুধুমাত্র একটি চাকরির পেছনে বছরের পর বছর সময় ব্যয় করা বুদ্ধিমানের কাজ নয়। বরং এসএমই’র মাধ্যমে নিজেকে উদ্যোক্তা বা ‘চাকরিদাতা’ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।’
দেশীয় পণ্যের বিশ্ববাজার সম্প্রসারণে ‘মেইড ইন বাংলাদেশ’ এবং ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিংয়ের ওপর জোর দেন সরকারপ্রধান। তিনি বলেন, শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ না থেকে বিদেশেও বাজার খুঁজতে হবে। এ লক্ষ্যে লন্ডন, প্যারিস বা সিঙ্গাপুরের মতো আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রগুলোতে সরকারি উদ্যোগে এসএমই মেলার আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এছাড়া জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য ও ঐতিহ্যবাহী পণ্যের উন্নয়নে ‘ন্যাশনাল ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণাও দেন তিনি।
এবারের ‘এসএমই মেলায় ৬০ শতাংশ উদ্যোক্তাই নারী’ এ তথ্য জানিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তাদের অর্থায়ন, প্রযুক্তি ও বিপণন সুবিধা নিশ্চিত করতে সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে। ঋণের সুদের হার কমিয়ে সিঙ্গেল ডিজিটে আনা হয়েছে এবং ক্রেডিট হোলসেলিংয়ের মাধ্যমে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আটটি ক্যাটাগরিতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬’ বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। বিজয়ীদের মধ্যে রয়েছেন, বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী) ফারজানা ইসলাম মৌরী, ক্ষুদ্র উদ্যোক্তা (নারী) হানিয়াম মারিয়া চৌধুরী, ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ) সৈয়দ আমিনুল কবির এবং মাঝারি উদ্যোক্তা (পুরুষ) এসএম ফারুক হাসান।
এছাড়া স্টার্টআপ বিভাগে আইপেজ গ্লোবালের মাসরুর হোসাইন শহীদ, গ্রিন এসএমই বিভাগে হামিদ হাসান আলভী, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা মো. মুসনাদ-ই আহমদ এবং বিশেষ ক্যাটাগরিতে (তৃতীয় লিঙ্গ) সিদ্দিক ভুঁইয়া রিজভী সিনথিয়া পুরস্কার গ্রহণ করেন।
শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং শিল্প সচিব আব্দুন নাসের খান।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী এই মেলায় সারা দেশের ৩৮৮টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন