সংবাদ
সংবাদ

রংপুরে ৪ খুন মামলায় ‘ত্রুটিপূর্ণ’ চার্জশিট নিয়ে ‘তোলপাড়’

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

রংপুরে ৪ খুন মামলায় ‘ত্রুটিপূর্ণ’ চার্জশিট নিয়ে ‘তোলপাড়’
ছবি : সংগৃহীত

রংপুর নগরীর মাসুয়াপাড়া মহল্লায় বহুল আলোচিত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা ও পুত্রসহ চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনার তিন মাস পর রোববার (২২ নভেম্বর) সকালে মহানগর ডিবি পুলিশ আদালতে ‘ভয়াবহ ত্রুটিযুক্ত’ চার্জশিট দাখিল করতে এসে তা আবারও সংশোধনের জন্য ফিরিয়ে নিয়ে যায়।

এ সময় ডিবি পুলিশের তদন্তকারী কর্মকর্তা চার খুনের ঘটনাকে ‘চুরির ঘটনা’ উল্লেখ করে চার্জশিট তৈরি করেছিলেন বলে ফাঁস হয়ে পড়ায় তোলপাড় শুরু হয়েছে।

এ ব্যাপারে রংপুর মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল হাদী বেলালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চার্জশিটে ত্রুটি থাকায় তা সংশোধনের জন্য বলা হয়েছে বলে জানান। তবে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

ফলে চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় ডিবি পুলিশের তদন্ত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার বিষয়টি প্রকাশ্যে এসেছে বলে অভিযোগ উঠেছে। তদন্তের নামে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস- দুজন মিলেই শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, কন্যা ও পুত্রসহ পুরো পরিবারের চারজনকে একে একে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ‘গল্প বানিয়েছে’।

ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ঘটনার পর থেকে নিহতের স্বজন, অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা অভিযোগ করে আসছেন; সেই বিষয়টিও আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

রোববার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকর্মীদের ফোন করে জানানো হয়, শিক্ষক গণপতি চক্রবর্তীসহ চার খুনের মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হবে। বিষয়টি জানাজানি হলে এই প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ছুটে যান।

মহানগর ডিবি পুলিশের ওসি ও চার খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী গোপনে মেট্রোপলিটন আদালত চত্বরে আসেন। তিনি চার্জশিট, মামলার সিডি ও অন্যান্য কাগজপত্র নিয়ে রংপুর মহানগর মেট্রোপলিটন দায়রা জজ আদালতে যান। সেখান থেকে সংশ্লিষ্ট বিভাগে চার্জশিট জমা দেওয়ার জন্য তাড়াহুড়া করেন।

এ সময় মেট্রোপলিটন আদালতের এক সরকারি আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, চার্জশিট দেখে তিনি মামলার সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু অসঙ্গতি দেখতে পেয়ে সংশোধনের পরামর্শ দেন। অবস্থা বেগতিক দেখে তদন্তকারী পুলিশ কর্মকর্তা জিন্নাত আলী সব কাগজপত্র নিয়ে দ্রুত আদালত চত্বর ত্যাগ করে রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয় অবহিত করেন।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব রশীদ এবং ডিবি পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী- কেউই গণমাধ্যমকর্মীদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কয়েক দিনের মধ্যে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার কথা জানানো হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, আলোচিত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পুরো পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা মহানগর ডিবি পুলিশের পরিদর্শক জিন্নাত আলী অল্প কিছু দিনের মধ্যে অবসরে যাবেন। সে কারণে চার খুনের ঘটনায় গভীরে অনুসন্ধান না করে তড়িঘড়ি করে আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস- এই দুই আসামি মিলেই একে একে চারজনকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে উল্লেখ করে চার্জশিট তৈরি করে আদালতে দাখিল করতে এসে তদন্তে ত্রুটি পেয়ে আবারও দাখিল করা চার্জশিট ফিরিয়ে নিয়ে গেছেন। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জিন্নাত আলীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের ২২ আগস্ট রাতে নগরীর মাছুয়াপাড়া মহল্লার বাসা থেকে স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা অগামী চক্রবর্তী ও শিশু পুত্র আয়াশের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে। পরদিন ২৩ আগস্ট দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে জানান, মাদক সেবনে বাধা দেওয়ায় তারা চারজনকে একে একে শ্বাসরোধ করে হত্যা করে।

জবানবন্দিতে আসামিরা উল্লেখ করে, তারা ইয়াবা সেবন করতে গণপতি চক্রবর্তীর বাসার ছাদে গেলে তিনি তাদের দেখে মাদক সেবনে বাধা দেন। এরপর আসামিরা গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, কন্যা ও পুত্রকে একে একে শ্বাসরোধ করে হত্যা করে।

তবে দুই আসামি মিলে পর পর চারজনকে হত্যা করার বিষয়টি ‘অবিশ্বাস্য’ দাবি করে নিহতদের স্বজন ও সাধারণ মানুষ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবিতে লাগাতার বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।

মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা শেষ পর্যন্ত দুই আসামি চারজনকে খুন করেছে বলে তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করতে এসেছিলেন; কিন্তু তদন্ত প্রতিবেদনে কিছু অসঙ্গতির কারণে আদালতে চার্জশিট দাখিল না করে সংশোধনের জন্য ফিরিয়ে নিয়ে যান।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

রংপুরে ৪ খুন মামলায় ‘ত্রুটিপূর্ণ’ চার্জশিট নিয়ে ‘তোলপাড়’

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত