সংবাদ
সংবাদ

পর্তুগিজ রাজপরিবারের ছোঁয়ায় সিলেটের চায়ে নতুন দিগন্ত

সংগ্রাম দত্ত, প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

পর্তুগিজ রাজপরিবারের ছোঁয়ায় সিলেটের চায়ে নতুন দিগন্ত
সিলেট অঞ্চলের চায়ের দীর্ঘ ঐতিহ্যকে আন্তর্জাতিক বাজারে আরও পরিচিত করে তুলতে যাত্রা শুরু করেছে ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট

চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের সবুজ চা-বাগানের পাশে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলেছে। সিলেট অঞ্চলের চায়ের দীর্ঘ ঐতিহ্যকে আন্তর্জাতিক বাজারে আরও পরিচিত করে তুলতে যাত্রা শুরু করেছে ‘সিলেট টি- দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট। এর সঙ্গে যুক্ত হয়েছে পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবার হাউস অব ব্রাগানজার নাম। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, এই উদ্যোগের মধ্য দিয়ে ইউরোপের বাজারে বাংলাদেশের চায়ের পরিচিতি ও রপ্তানি সম্ভাবনা আরও বাড়বে।

রোববার (২২ নভেম্বর) সকালে মৌলভীবাজারে চা-বাগানসংলগ্ন এলাকায় ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পর্তুগিজ রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যভিত্তিক লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন, বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প ইউনিটের পরিচালক মো. রফিকুল ইসলামসহ দেশি-বিদেশি চা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 সিলেটের চায়ের নিজস্ব বৈশিষ্ট্য, গুণগত মান ও ঐতিহ্যকে সামনে রেখে গড়ে তোলা হয়েছে নতুন এই ব্র্যান্ড। এর বিশেষত্ব হলো, স্থানীয় চায়ের সঙ্গে আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ের সমন্বয়। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ কেবল নতুন একটি চায়ের ব্র্যান্ড চালুর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বাংলাদেশের চা-শিল্পকে বিশ্ববাজারে নতুনভাবে তুলে ধরার একটি প্রচেষ্টা।

 রাজপরিবারের পরিচিতিতে সিলেটের চা

 পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবার হাউস অব ব্রাগানজার পরিচিতি যুক্ত হওয়ায় ‘দ্য ব্রাগানজা ব্লেন্ড’ ইতিমধ্যে চা খাতের সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা সিলেটের চা, চা-বাগানের প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় মানুষের আতিথেয়তায় মুগ্ধতার কথা জানান।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সিলেটের চায়ের গুণগত মান, দীর্ঘ অভিজ্ঞতা ও সম্ভাবনা রয়েছে। তার দায়িত্ব হলো, এই চাকে যথাসম্ভব ভালোভাবে বিশ্বের সামনে তুলে ধরা এবং এর প্রচার করা।

রাজকন্যা আরও বলেন, এখানে এসে চা-বাগান, প্রাকৃতিক দৃশ্য, মানুষের আন্তরিকতা এবং চায়ের মান দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তার প্রত্যাশা, বিশ্ববাজারে সিলেটের চা একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে এবং প্রাপ্য স্বীকৃতি পাবে। তার এই বক্তব্যে সিলেটের চা-শিল্পের সম্ভাবনার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের চায়ের পরিচিতি বাড়ানোর বিষয়টিও উঠে এসেছে।

 মান নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব

লন্ডন টি এক্সচেঞ্জের উদ্যোগে স্থাপিত এই প্যাকেজিং ইউনিটে থাকছে চা প্যাকেজিং, টি টেস্টিং এবং ওয়্যারহাউস সুবিধা। ফলে চা প্রক্রিয়াজাতকরণ, মান যাচাই, সংরক্ষণ ও রপ্তানির প্রস্তুতি আরও সমন্বিতভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান বলেন, বাংলাদেশের চা, বিশেষ করে সিলেট অঞ্চলের চাকে বিশ্বের প্রতিটি দেশে পরিচিত করাই তাঁদের লক্ষ্য। ইতিমধ্যে ১৪টি দেশ সিলেটের চা আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।

তিনি বলেন, তাদের কাজের অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে গুণগত মান। প্রতিটি চা ল্যাবরেটরিতে পরীক্ষা করার পর বাজারজাত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। তাঁর ভাষ্য, চায়ে বাড়তি রং, প্রিজারভেটিভ বা অন্য কোনো কৃত্রিম উপাদান ব্যবহার করা হয় না; চায়ের স্বাভাবিক গুণাগুণ ও নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের অগ্রাধিকার।

শেখ অলিউর রহমানের মতে, আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে শুধু চায়ের স্বাদ থাকলেই হবে না, মানের ধারাবাহিকতা, নিরাপত্তা এবং ক্রেতার আস্থাও নিশ্চিত করতে হবে। নতুন প্যাকেজিং ইউনিট সেই লক্ষ্য পূরণে ভূমিকা রাখবে।

 নতুন সম্ভাবনা

বাংলাদেশের চা-শিল্পের অন্যতম প্রাণকেন্দ্র সিলেট বিভাগ। দেশের ১৭২টি চা-বাগানের মধ্যে ১৩৫টিই এই বিভাগে অবস্থিত। এর মধ্যে শুধু মৌলভীবাজার জেলাতেই রয়েছে ৯২টি চা-বাগান। পর্যটননগরী হিসেবে পরিচিত শ্রীমঙ্গল উপজেলায় রয়েছে ৫০টির বেশি চা-বাগান।

শত বছরের বেশি সময় ধরে এ অঞ্চলের পাহাড়ি ঢাল, টিলা ও সবুজ উপত্যকায় গড়ে উঠেছে চা-শিল্পের বিস্তৃত জনপদ। চা-বাগান শুধু এ অঞ্চলের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ নয়, প্রকৃতি, পর্যটন ও স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে।

কিন্তু আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চায়ের পরিচিতি ও ব্র্যান্ডমূল্য আরও বাড়ানোর সুযোগ রয়েছে। বিশেষ করে চা উৎপাদনের পাশাপাশি উন্নত ব্লেন্ডিং, আধুনিক প্যাকেজিং, মান নিয়ন্ত্রণ এবং নিজস্ব ব্র্যান্ডে রপ্তানি বাড়ানো গেলে এ খাতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

 সেই জায়গা থেকেই ‘সিলেট টি- দ্য ব্রাগানজা ব্লেন্ড’ উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের প্রত্যাশা, সিলেটের চায়ের নিজস্ব স্বাদ ও ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিচিতির সঙ্গে যুক্ত করে ইউরোপের বাজারে নতুন ক্রেতা তৈরি করা সম্ভব হবে।

 উৎপাদন থেকে আন্তর্জাতিক ব্র্যান্ডিং

চা উৎপাদনে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও আন্তর্জাতিক বাজারে নিজস্ব ব্র্যান্ড প্রতিষ্ঠা করা এখনো একটি বড় চ্যালেঞ্জ। বিশ্বের অনেক দেশে চা রপ্তানি হলেও নিজস্ব ব্র্যান্ডের পরিচিতি, বাজারজাতকরণ কৌশল এবং মূল্য সংযোজনের ক্ষেত্রে আরও কাজ করার সুযোগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কাঁচা চা বা বাল্ক চা রপ্তানির পাশাপাশি নিজস্ব ব্র্যান্ডে ব্লেন্ডিং ও প্যাকেজিং করে বাজারজাত করা গেলে পণ্যের মূল্য সংযোজন বাড়তে পারে। তবে এর জন্য প্রয়োজন আন্তর্জাতিক মানের পরীক্ষাগার, মানসম্মত উৎপাদনব্যবস্থা, আকর্ষণীয় প্যাকেজিং এবং দীর্ঘমেয়াদি বিপণন কৌশল।

 মৌলভীবাজারে নতুন এই ইউনিট সেই সম্ভাবনার একটি বাস্তব উদ্যোগ। চা-বাগানের কাছাকাছি প্যাকেজিং ও সংরক্ষণ সুবিধা গড়ে ওঠায় উৎপাদন এলাকা থেকে বাজারজাতকরণের মধ্যবর্তী কার্যক্রম আরও সহজ করার সুযোগ তৈরি হয়েছে।

 ঐতিহ্যের সঙ্গে বিশ্ববাজারের সংযোগ

 সিলেটের চায়ের ইতিহাস শুধু উৎপাদন বা বাণিজ্যের ইতিহাস নয়; এর সঙ্গে জড়িয়ে আছে এ অঞ্চলের প্রকৃতি, শ্রমজীবী মানুষের জীবন, সংস্কৃতি ও ঐতিহ্য। সেই পরিচয়কে আন্তর্জাতিক বাজারে তুলে ধরার ক্ষেত্রে ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’ কতটা সফল হবে, তা নির্ভর করবে পণ্যের মান, বাজার সম্প্রসারণ ও ক্রেতাদের আস্থা অর্জনের ওপর।

পর্তুগিজ রাজপরিবারের সদস্যের সম্পৃক্ততা নতুন ব্র্যান্ডটির আন্তর্জাতিক পরিচিতি তৈরিতে সহায়ক হতে পারে। তবে দীর্ঘমেয়াদে বাজারে অবস্থান ধরে রাখতে হলে প্রয়োজন ধারাবাহিক মান, প্রতিযোগিতামূলক মূল্য এবং নির্ভরযোগ্য সরবরাহব্যবস্থা।

মৌলভীবাজারের সবুজ চা-বাগান থেকে ইউরোপের বাজারে পৌঁছানোর এই উদ্যোগ তাই শুধু একটি প্যাকেজিং ইউনিটের উদ্বোধন নয়; এটি বাংলাদেশের চা-শিল্পের জন্য নতুনভাবে বিশ্ববাজারে নিজেদের পরিচয় তুলে ধরার একটি সম্ভাবনাময় পদক্ষেপ। এখন দেখার বিষয়, সিলেটের চায়ের সেই পরিচিত সুবাস আন্তর্জাতিক বাজারে কতটা বিস্তৃত হতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

পর্তুগিজ রাজপরিবারের ছোঁয়ায় সিলেটের চায়ে নতুন দিগন্ত

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত