সংবাদ

দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৬ এএম

দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধির ধারায় চার দিনের ব্যবধানে দেশে সোনার দাম ফের বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (৯ অক্টোবর) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করে। নতুন কোনো দাম সমন্বয় না হওয়ায় শনিবার (১০ অক্টোবর) একই মূল্যে সোনা বিক্রি হচ্ছে।   

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়।   

এর আগে গত ৫ অক্টোবর ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হলেও বাজারে আন্তর্জাতিক দর সমন্বয়ের কারণে এবার আবারও দাম বাড়াতে বাধ্য হয় বাজুস।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:

২২ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা   

২১ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা   

১৮ ক্যারেট: ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা   

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা

উল্লেখ্য, গহনা ক্রয়ের ক্ষেত্রে বাজুস নির্ধারিত এ মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং নূন্যতম মেকিং চার্জ (মজুরি) যুক্ত হবে।   

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধির ধারায় চার দিনের ব্যবধানে দেশে সোনার দাম ফের বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (৯ অক্টোবর) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করে। নতুন কোনো দাম সমন্বয় না হওয়ায় শনিবার (১০ অক্টোবর) একই মূল্যে সোনা বিক্রি হচ্ছে।   

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়।   

এর আগে গত ৫ অক্টোবর ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হলেও বাজারে আন্তর্জাতিক দর সমন্বয়ের কারণে এবার আবারও দাম বাড়াতে বাধ্য হয় বাজুস।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:

২২ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা   

২১ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা   

১৮ ক্যারেট: ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা   

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা

উল্লেখ্য, গহনা ক্রয়ের ক্ষেত্রে বাজুস নির্ধারিত এ মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং নূন্যতম মেকিং চার্জ (মজুরি) যুক্ত হবে।   

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত