সংবাদ

কমিউনিটি ব্যাংকের সভায় বিনিয়োগ ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম

কমিউনিটি ব্যাংকের সভায় বিনিয়োগ ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত

​কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৮১তম সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১০ অক্টোবর, ২০২৬) রাজধানীর মহাখালীতে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা আয়োজিত হয়। গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও কৌশলগত বিষয়ের ওপর ভিত্তি করে আয়োজিত এই বিশেষ বৈঠকে ব্যাংকের পরিচালনা পর্ষদ কয়েকটি বড় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করে এবং সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য বেশ কিছু নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করে।

​পরিচালনা পর্ষদের এই বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। উপস্থিত পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যাংকের ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতা, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনা বিশ্লেষণ করেন এবং সর্বসম্মতিক্রমে ব্যাংকের কার্যক্রম গতিশীল করার সিদ্ধান্ত অনুমোদন করেন।

​সভায় পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ. কে. এম. আওলাদ হোসেন; অ্যাডিশনাল আইজি (ফাইন্যান্স) আকরাম হোসেন; অ্যাডিশনাল আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম, অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন, পুলিশ স্টাফ কলেজের রেক্টর ও অ্যাডিশনাল আইজি কাজী মো. ফজলুল করিম, এসআরবির আহসান হাবীব পলাশ, স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনাল আইজি কামরুল আহসান; বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার; ডিআইজি (ফাইন্যান্স) আতিকুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি (কনফিডেন্সিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন; অ্যাডিশনাল ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইট্যান্যান্স) খন্দকার শামিমা ইয়াছমিন এবং ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার।

​এছাড়া পর্ষদ সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ড. মো. মোর্শেদ হাসান খান, সৈয়দ রফিকুল হক এবং মোহাম্মদ তফাজ্জুল হোসেন। সভায় ব্যাংকের মূল চালিকাশক্তি হিসেবে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও কোম্পানি সচিব সাইফুল আলম, এফসিএস অন্যান্য নীতিনির্ধারণী ও পেশাগত দিকগুলো পরিচালনা পর্ষদের সামনে উপস্থাপন করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কমিউনিটি ব্যাংকের সভায় বিনিয়োগ ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত