চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, মেয়র হিসেবে শপথ গ্রহণের পর নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন। সেই লক্ষ্যে ইতোমধ্যে ১১টি মাঠ প্রস্তুত ও উন্নয়নের কাজ শেষ হয়েছে। আরও কয়েকটি মাঠের কাজ চলছে।
শনিবার (১০ অক্টোবর) কল্পলোক আবাসিক এলাকার ১ নম্বর খেলার মাঠ ও পার্ক সংস্কারকাজের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কল্পলোক মডেল মসজিদ চত্বর প্রাঙ্গণে কল্পলোক আবাসিক সমাজকল্যাণ সমিতি (১ম পর্যায়) এ অনুষ্ঠানের আয়োজন করে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে হালিশহর এইচ ব্লক মাঠ, হালিশহর বহুরূপী মাঠ, ফিরোজশাহ মাঠ, হালিশহর এস ব্লক মাঠ ও হালিশহর বিডিআর মাঠসহ বেশ কয়েকটি মাঠ খেলাধুলার উপযোগী করা হয়েছে।’
তিনি আরও জানান, বর্তমানে হালিশহর শিশু পার্ক মাঠ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ মাঠ, বাকলিয়া স্টেডিয়াম ও বাকলিয়া স্কুল মাঠের উন্নয়নকাজ চলমান। অন্যদিকে আগ্রাবাদ জাম্বুরি মাঠের উন্নয়নকাজ প্রায় শেষ পর্যায়ে। নগরীর অন্যান্য ওয়ার্ডেও নতুন খেলার মাঠ গড়ে তোলার লক্ষ্যে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রস্তুতসহ প্রয়োজনীয় কার্যক্রম এগোচ্ছে।
খেলাধুলার সামাজিক গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদন নয়, সুস্থ দেহ ও মন গঠনের অন্যতম হাতিয়ার। শিশু-কিশোর ও তরুণদের জন্য খেলার সুযোগ নিশ্চিত করা গেলে মাদকাসক্তি, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ প্রতিরোধ করা সহজ হবে। তাই প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।’
অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন খেলার মাঠ ও পার্কের সংস্কারকাজের উদ্বোধন করেন। কল্পলোক আবাসিক সমাজকল্যাণ সমিতির (১ম পর্যায়) সভাপতি এম আব্দু শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য উদ্বোধক ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য আবু সুফিয়ান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন লিপু, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ আবদুল্লাহ আল হারুন, আইনজীবী আজিজুল হক, আমির হক ও মোহাম্মদ আবুল হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলী আকবর।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন