সংবাদ

সখিপুরে বণিক সমিতি নির্বাচন : শান্তিপূর্ণ ভোট শেষে ফলাফল ঘোষণার অপেক্ষা

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পিএম

সখিপুরে বণিক সমিতি নির্বাচন : শান্তিপূর্ণ ভোট শেষে ফলাফল ঘোষণার অপেক্ষা
ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখিপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬-এর ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ চলে। মোট ২ হাজার ৮০০ ভোটারের মধ্যে ২ হাজার ৩৭৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট প্রদান শেষ হতেই এখন কেন্দ্র ও বাজারের অলিগলিতে থমথমে উত্তেজনা—প্রার্থী ও ভোটাররা অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত ফলাফলের।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সখিপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ নির্বাচনে ৯টি পদের বিপরীতে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকেই ব্যবসায়ী ভোটারদের উপস্থিতিতে নির্বাচন কেন্দ্র মুখরিত হয়ে ওঠে।

এ নির্বাচনে সভাপতি পদে চারজন হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান ভূঁইয়া (চেয়ার), মো. বিল্লাল হোসেন (চশমা), মো. জাহাঙ্গীর আলম (ছাতা) ও মো. আসাদুজ্জামান (গরুর গাড়ি)।

সাধারণ সম্পাদক পদে লড়াই করছেন মো. শরিফুল ইসলাম লেবু (মোরগ) ও মো. আবদুল্লাহ আল মামুন (আনারস)। সহসভাপতি পদে লড়ছেন মো. মিন্টু দেওয়ান (মোমবাতি) ও মো. কবির মিয়া মিলিটারি (চাকা)।

অন্যান্য পদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক পদে মো. আব্দুস সামাদ (মাছ) ও খ. সোলায়মান কবির (মই); কোষাধ্যক্ষ পদে আশরাফ হোসেন তাং (দেয়াল ঘড়ি) ও জোয়াহেরুল ইসলাম (বাইসাইকেল); সাংগঠনিক সম্পাদক পদে মো. জুয়েল (কলসি) ও নজরুল ইসলাম নাহিদ (খেজুরগাছ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. লিপটন খান (হাঁস), মো. শফিকুল ইসলাম সাগর (ফুটবল), মো. মিনহাজ উদ্দিন মিনু (প্রজাপতি) ও মো. আলমগীর হোসেন (কম্পিউটার) লড়াইয়ে আছেন। দপ্তর সম্পাদক পদে মো. শাহজাহান (বটগাছ) ও মো. জয়নাল (হাতি) এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য সংরক্ষিত দপ্তর সম্পাদক পদে শ্রী দুলাল চন্দ্র শীল (মাইক) ও পরীক্ষিত কর্মকার (রিকশা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তায়েফ মো. মোশারফ হোসেন চৌধুরী। কমিটির সদস্য মো. শহিদুল্লাহ ভূঁইয়া ও মো. বাহারুল ইসলাম টাঙ্গাইল জেলা ও সখিপুর উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা হিসেবে দায়িত্বরত।

ব্যবসায়ীরা আশা করছেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নতুন নেতৃত্ব নির্বাচিত হয়ে সমিতির ভাবমূর্তি রক্ষা ও ব্যবসায়ীদের সার্বিক স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সখিপুরে বণিক সমিতি নির্বাচন : শান্তিপূর্ণ ভোট শেষে ফলাফল ঘোষণার অপেক্ষা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত