উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি ও গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার কাজে বাজেট বাড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রোববার (১১ অক্টোবর) গাজীপুরে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) অঙ্গপ্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৮তম সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। আন্তর্জাতিক বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করার উপযোগী দক্ষ জনবল তৈরিতেও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজের সভাপতিত্বে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউটির উপ-উপাচার্য ড. হোসেন আরাবি নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমীন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। ওআইসির মহাসচিব ও আইইউটির চ্যান্সেলর ইসমাইল ওল্ড শেখ আহমেদ এক বার্তায় নৈতিক নেতৃত্ব এবং অর্জিত জ্ঞানকে বাস্তবমুখী চিকিৎসায় রূপান্তর করার জন্য আইইউটির প্রশংসা করেন।
উৎসবমুখর এই সমাবর্তন অনুষ্ঠানে ওআইসির ১৬টি সদস্যদেশের মোট ৬৫৯ জন শিক্ষার্থী তাদের ব্যাচেলর ডিগ্রি গ্রহণ করেন। অসাধারণ একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ সুমাইয়া আহমেদ রানীকে সম্মানজনক ‘ওআইসি গোল্ড মেডেল’ এবং আশফাক সিরাজ শুভ, মুহাম্মদ সাফায়াত জামিল, খালিদ হাসান আদর, আদিবা জাহীন, ফারহান লাবিব ও তাসফিয়া মাহমুদকে ‘আইইউটি গোল্ড মেডেল’ প্রদান করা হয়।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন