২০২৬-২০২৭ শিক্ষাবর্ষেই শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশের তিনটি নতুন সরকারি মেডিকেল কলেজ। কলেজগুলো হলো - রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজ। নতুন এই তিন প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে ৫০ জন করে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ হামিদুল ইসলাম স্বাক্ষরিত হালনাগাদকৃত আসন সংখ্যাসহ সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের চূড়ান্ত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। গত রোববার (২২ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়। এর আগে ১৬ নভেম্বর ভর্তি নীতিমালা হালনাগাদকরণসংক্রান্ত সভায় নরসিংদী ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ৫০টি করে মোট ১০০টি আসন নির্ধারণ করে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হচ্ছে নতুন সরকারি কর্মচারী মেডিকেল কলেজ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে এই কলেজ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়; সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এতে স্বাক্ষর করেন।
প্রাথমিকভাবে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতাল প্রাঙ্গণেই কলেজটির শিক্ষা কার্যক্রম চলবে। এ জন্য হাসপাতাল ভবনের দুটি তলা শ্রেণিকক্ষ ও পাঠদানের উপযোগী করে প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরে ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় কলেজটির স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ৫০০ শয্যার এই হাসপাতালে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা পান; প্রতিদিন তিন হাজারের বেশি রোগী এখানে সেবা নিতে আসেন। ফলে বিদ্যমান চিকিৎসাসেবা অবকাঠামোকে চিকিৎসা শিক্ষার কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।
এদিকে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আসন পুনর্নির্ধারণের অংশ হিসেবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আসন ২০০ থেকে বাড়িয়ে ২২০টি করা হয়েছে। গত ৫ নভেম্বর কলেজটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ২০টি আসন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ছাড়া দেশের ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ১৬টির আসন পুনর্নির্ধারণ করা হয়েছে এবং দুটির ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১০৮টি মেডিকেল কলেজ রয়েছে; এর মধ্যে ৪০টি সরকারি ও ৬৮টি বেসরকারি। পাশাপাশি সাতটি আর্মড ফোর্সেস, আর্মি ও নেভি মেডিকেল কলেজ রয়েছে। গত ২৫ নভেম্বরের আসন পুনর্বিন্যাস তালিকা পর্যালোচনায় দেখা গেছে, নতুন তিনটিসহ ৪০টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ২৭০টি এবং ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২১টি আসন আছে। এ ছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি এবং ২৫টি বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ৩৬০টি আসন রয়েছে।
অন্যদিকে, বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুরে সেনাবাহিনী পরিচালিত পাঁচটি মেডিকেল কলেজে আগে ৫০টি করে মোট ২৫০টি আসন ছিল। এ বছর বগুড়া ও কুমিল্লা মেডিকেল কলেজে ১০টি করে আসন বাড়ায় পাঁচটি আর্মি মেডিকেল কলেজে মোট আসন দাঁড়িয়েছে ২৭০টি। এর বাইরে ঢাকার আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ১২৫টি এবং চট্টগ্রামের নৌবাহিনী পরিচালিত মেডিকেল কলেজে ৫০টি আসন রয়েছে।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন