সংবাদ
সংবাদ

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর
ছবি : সংগৃহীত

যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আলোকে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ‘কাউন্সিল অব এমআইএসটি’র ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র। শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী। আমরা সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তুলতে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশকে একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করছি। সেখানে দেশের বিশ্ববিদ্যালয়গুলো হবে উৎকর্ষ কেন্দ্র এবং বিদেশি শিক্ষার্থীরাও পড়তে আসবে।’

চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিগ ডেটা ও রোবটিক্সের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণা অপরিহার্য উল্লেখ করে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, দেশকে চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে নিতে এমআইএসটি অগ্রণী ভূমিকা রাখবে।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আলোকে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ‘কাউন্সিল অব এমআইএসটি’র ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র। শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী। আমরা সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তুলতে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশকে একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করছি। সেখানে দেশের বিশ্ববিদ্যালয়গুলো হবে উৎকর্ষ কেন্দ্র এবং বিদেশি শিক্ষার্থীরাও পড়তে আসবে।’

চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিগ ডেটা ও রোবটিক্সের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণা অপরিহার্য উল্লেখ করে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, দেশকে চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে নিতে এমআইএসটি অগ্রণী ভূমিকা রাখবে।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত