কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়া এলাকায় হরিপদ রায়ের পারিবারিক রাধাগোবিন্দ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের গ্রিলের তালা ভেঙে পিতল ও কাঁসার মূর্তি এবং পূজাসামগ্রী লুটের এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী হরিপদ রায়ের ছেলে ধীমান কুমার রায় জানান, দুর্বৃত্তরা গ্রিলের তালা ভেঙে রাধাকৃষ্ণের পিতল ও কাঁসার মূর্তি, গোপাল মূর্তি, কাঁসার ঘটি, ঘণ্টা এবং কাসর চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মূর্তি চুরির এই ঘটনার পর সারারাত অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন - কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম দয়ার চরের মো. জলিল (২৩), মো. জুয়েল (২১), আপেল (২৪) এবং আশিকুর রহমান (২২)। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন