সংবাদ

টিকটকের বিজ্ঞাপন বন্ধে মেটার নতুন পদক্ষেপ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম

টিকটকের বিজ্ঞাপন বন্ধে মেটার নতুন পদক্ষেপ

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হচ্ছে মেটা ও বাইটড্যান্সের মধ্যে। এবার ফেসবুক ও ইনস্টাগ্রামে টিকটকসহ বাইটড্যান্সের বিভিন্ন অ্যাপের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে মেটা। এতে দুই প্রতিষ্ঠানের মধ্যে ব্যবহারকারী ও বিজ্ঞাপনের বাজার দখলের প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে।

ব্লুমবার্গ ল’র প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে শুরু করেছে মেটা। প্রাথমিকভাবে সাতটি দেশের ব্যবহারকারীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে টিকটক-সম্পর্কিত বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় সাত দেশ

মেটার এই সিদ্ধান্তের আওতায় রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, মিশর, ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এসব দেশে ফেসবুক ও ইনস্টাগ্রামে টিকটক-সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার করা যাবে না।

নিষেধাজ্ঞাটি শুধু বাইটড্যান্সের সরাসরি কেনা বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তৃতীয় পক্ষের বিজ্ঞাপনদাতারা টিকটক কিংবা বাইটড্যান্সের অন্য অ্যাপের প্রচারে বিজ্ঞাপন চালালেও তা এই সিদ্ধান্তের আওতায় পড়বে।

প্রতিদ্বন্দ্বীদের বিজ্ঞাপন দিতে বাধ্য নয় মেটা

মেটার মুখপাত্র ক্রিস সগ্রো এই পদক্ষেপকে স্বাভাবিক প্রতিযোগিতার অংশ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান মেটার প্ল্যাটফর্ম থেকে ব্যবহারকারীদের নিজেদের সেবায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের বিজ্ঞাপন প্রচারের সুযোগ দিতে মেটা বাধ্য নয়।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মধ্যে দীর্ঘদিন ধরেই ব্যবহারকারী, কনটেন্ট নির্মাতাদের মনোযোগ, বিজ্ঞাপনের অর্থ এবং শর্ট ভিডিও দেখার সময় নিয়ে প্রতিযোগিতা চলছে। নতুন এই সিদ্ধান্ত সেই প্রতিদ্বন্দ্বিতাকে আরও স্পষ্ট করেছে।

এর আগে পদক্ষেপ নিয়েছিল টিকটকও

মেটার সিদ্ধান্তের আগে গত মাসের শেষ দিকে টিকটকও প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে পদক্ষেপ নেয়। সে সময় ব্যবহারকারীদের প্রোফাইল থেকে ইনস্টাগ্রামের সরাসরি লিংক সরিয়ে দেওয়া হয়। এর ফলে টিকটক থেকে ইনস্টাগ্রামে যাওয়ার প্রক্রিয়া কিছুটা কঠিন হয়ে পড়ে।

বিশ্লেষকদের মতে, মেটার নিষেধাজ্ঞার কারণে সংশ্লিষ্ট সাতটি বাজারে বিজ্ঞাপনের মাধ্যমে নতুন ব্যবহারকারী আকর্ষণ করতে টিকটকের সামনে বাধা বাড়তে পারে। তবে এই পদক্ষেপের জবাবে মেটা বা টিকটক নতুন কোনো পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

টিকটকের বিজ্ঞাপন বন্ধে মেটার নতুন পদক্ষেপ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত