সংবাদ

খেলোয়াড়দের অগ্রাধিকার দিয়ে ব্যাংক এশিয়ায় চাকরি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম

খেলোয়াড়দের অগ্রাধিকার দিয়ে ব্যাংক এশিয়ায় চাকরি
ছবি: প্রতীকী

প্রতিযোগিতামূলক খেলাধুলায় যুক্ত ব্যক্তিদের জন্য নিয়োগের সুযোগ দিচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্যাংক এশিয়া পিএলসি। প্রতিষ্ঠানটিতে ট্রেইনি অফিসার থেকে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (এসইও) পর্যন্ত বিভিন্ন পদে জনবল নেওয়া হবে। এ নিয়োগে খেলাধুলায় সাফল্য ও অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

যাঁরা পাবেন অগ্রাধিকার

প্রতিযোগিতামূলক খেলাধুলায় উল্লেখযোগ্য অভিজ্ঞতা ও অর্জন রয়েছে, এমন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হবে। অগ্রাধিকারের আওতায় থাকবেন:

·         ক্রিকেট বা ফুটবলে দেশের স্বীকৃত প্রথম বিভাগ কিংবা প্রিমিয়ার লিগে অংশ নেওয়া খেলোয়াড়।

·         বাংলাদেশ জাতীয় বয়সভিত্তিক দলের হয়ে প্রতিনিধিত্ব করা বা অংশ নেওয়া খেলোয়াড়।

·         জাতীয় পর্যায়ে স্বীকৃত বিভাগীয় বা জেলা দলের সদস্য।

·         আন্তব্যাংক টুর্নামেন্টসহ করপোরেট স্পোর্টস বা প্রতিযোগিতামূলক লিগে সক্রিয় খেলোয়াড়।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্তত চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। স্নাতক পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ২.৫০ প্রয়োজন।

এ ছাড়া এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫-এর মধ্যে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। ও এবং এ লেভেলের প্রার্থীদের ক্ষেত্রে সমতুল্য ফলাফল প্রযোজ্য হবে।

অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত

ব্যাংকিং খাতে অন্তত দুই বছরের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি নতুন স্নাতকদেরও আবেদনের সুযোগ রয়েছে। বর্তমানে স্বনামধন্য ব্যাংকে কর্মরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলসহ অফিসের প্রয়োজনীয় কাজে দক্ষ হতে হবে। ট্রেইনি অফিসার পদের ক্ষেত্রে ২০ অক্টোবর তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

পদ ও সুযোগ-সুবিধা

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কর্মদক্ষতা এবং খেলাধুলার পটভূমি বিবেচনায় ট্রেইনি অফিসার থেকে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পর্যন্ত পদ নির্ধারণ করা হবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রার্থীর যোগ্যতা এবং ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে। নির্বাচিত ব্যক্তিদের দেশের যেকোনো স্থানে পদায়ন করা হতে পারে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ২০ অক্টোবরের মধ্যে বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রে খেলাধুলার অর্জন, বিভিন্ন লিগ ও টুর্নামেন্টে অংশগ্রহণের তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী সময়ে লিখিত বা ব্যবহারিক পরীক্ষা এবং সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

আবেদন ও নিয়োগের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

খেলোয়াড়দের অগ্রাধিকার দিয়ে ব্যাংক এশিয়ায় চাকরি

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত