নওগাঁর পত্নীতলায় একটি দরিদ্র পরিবারের চুরি যাওয়া ছাগল উদ্ধারে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা-পুলিশ। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে চুরি যাওয়া একটি ছাগল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে পুলিশ সুপারের নির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চকগোবিন্দ ডাঙ্গাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রাম পুলিশ ও স্থানীয় লোকজনের সক্রিয় সহযোগিতায় ছাগল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-চকগোবিন্দ ডাঙ্গাপাড়া গ্রামের রহমত আলী (২২), সবুজ হোসেন ও শামীম হোসেন (৩৫)। তারা সবাই নওগাঁর পত্নীতলা উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি দরিদ্র পরিবারের ছাগল চুরির ঘটনার পর সেটি উদ্ধারে পুলিশি অভিযান শুরু হয়। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে আসামিদের হেফাজত থেকে ছাগলটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পত্নীতলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন