নতুন স্নাতকদের ব্যাংকিং পেশায় প্রবেশের সুযোগ দিচ্ছে ওয়ান ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ট্রেইনি অফিসার (ক্যাশ/জিবি/অন্যান্য) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি নতুন স্নাতকরাও আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয়ের জন্য উন্মুক্ত এ নিয়োগে অনলাইনে আবেদন করা যাবে ১৭ অক্টোবর পর্যন্ত।
· প্রতিষ্ঠান: ওয়ান ব্যাংক পিএলসি
· পদের নাম: ট্রেইনি অফিসার (ক্যাশ/জিবি/অন্যান্য)
· পদসংখ্যা: নির্ধারিত নয়
· প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
· বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
· আবেদনের মাধ্যম: অনলাইন
· আবেদনের শেষ তারিখ: ১৭ অক্টোবর
আবেদনকারীদের ইউজিসি অনুমোদিত যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
ফলাফলের ক্ষেত্রে শর্তগুলো হলো:
· স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে কমপক্ষে ২.৫০।
· এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম ৩.০০।
ব্যাংকিং খাতে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও নতুন স্নাতকদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
এ ছাড়া
প্রার্থীদের থাকতে হবে:
· বাংলা ও ইংরেজি ভাষায় ভালো দক্ষতা।
· কম্পিউটার পরিচালনা এবং এমএস অফিস ব্যবহারের জ্ঞান।
· কাজের উৎপাদনশীলতা ও সৃজনশীলতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল ব্যবহারের দক্ষতা। এ ক্ষেত্রে পারদর্শী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো শাখায় ক্যাশ বা জেনারেল ব্যাংকিং বিভাগে কাজ করতে হতে পারে। এ ছাড়া ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগেও পদায়ন করা হতে পারে।
প্রথমে এক বছরের প্রবেশনকাল থাকবে। এ সময়ে কাজের মূল্যায়নে সন্তোষজনক ফল করলে পারফরম্যান্সের ভিত্তিতে প্রার্থীকে অফিসার গ্রেড-১ পদে স্থায়ী করা হতে পারে।
নিয়োগের বিভিন্ন পর্যায়ে বেতন নির্ধারণ
করা হয়েছে
এভাবে:
· প্রবেশনকালে: মাসিক ৩০ হাজার টাকা।
· স্থায়ী হওয়ার পর: অফিসার গ্রেড-১ পদে মাসিক ৪০ হাজার টাকা।
এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিতদের লিখিত পরীক্ষায় অংশ নিতে ডাকা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার নেওয়া হবে। পাশাপাশি তাঁদের শিক্ষাগত সনদ যাচাই ও ব্যাকগ্রাউন্ড চেকের পর চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের বিস্তারিত শর্ত ও আবেদনপ্রক্রিয়া জানতে এখানে ক্লিক করুন।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন