বান্দরবানে মাতৃস্বাস্থ্য ও নিরাপদ প্রসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার দক্ষতা উন্নয়নে ধাত্রীবিদ্যা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। ৬৯ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের পরিচালনায় তিন সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে বান্দরবান রিজিয়নের আওতাধীন বিভিন্ন পাড়া থেকে আসা ১৮ জন পাহাড়ি ও বাঙালি নারী অংশ নিচ্ছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বান্দরবান সেনানিবাসের এমডিএস ভবনের দ্বিতীয় তলায় প্রশিক্ষণের তৃতীয় দিনের ক্লাস অনুষ্ঠিত হয়। এতে কোর্স অফিসার ইনচার্জ মেজর মোছা. শাহরীন জাহান প্রধান উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের তৃতীয় দিনের বিভিন্ন পর্বে গর্ভাবস্থার বিপদসংকেত, সাধারণ শারীরিক সমস্যা ও তার প্রতিকার, ডায়রিয়া, কলেরা ও পানিশূন্যতায় আক্রান্ত রোগীর প্রাথমিক চিকিৎসা, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি এবং প্রসবকালীন সময়ে গর্ভবতী মায়ের সেবা ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে এসব বিষয়ে পাঠদান করেন ডা. শাহানা রহমান, ক্যাপ্টেন লাবিব দাইয়ান এবং মেজর মোছা. শাহরীন জাহান প্রধান। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও স্বাস্থ্যসেবার ধারণা বাড়াতে বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনের কর্মসূচিও রাখা হয়েছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের থাকার ব্যবস্থা করা হয়েছে বান্দরবান শহরের নিউ গুলশান এলাকায় অবস্থিত সোমাং বম হোস্টেলে। সেখান থেকে প্রশিক্ষণস্থলে যাতায়াতের জন্য ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাস ব্যবহৃত হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, দুর্গম পাহাড়ি এলাকার নারীদের মাতৃস্বাস্থ্য, নিরাপদ প্রসব এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা নিজ নিজ এলাকায় স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে কার্যকর অবদান রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন