সংবাদ

বেনাপোল বন্দরের প্রকৌশলীকে পিটিয়ে আহত, থানায় মামলা

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ এএম

বেনাপোল বন্দরের প্রকৌশলীকে পিটিয়ে আহত, থানায় মামলা
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল স্থলবন্দরের উপসহকারী প্রকৌশলী মেহেদি হাসান জোয়ার্দ্দারকে লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত নয়টার দিকে অফিস থেকে বাড়ি ফেরার পথে বন্দরের আবাসিক এলাকার পাশে এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেন্ডার সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলা চালানো হয়ে থাকতে পারে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বন্দরের একজন কর্মকর্তার ওপর হামলার ঘটনায় অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। কর্মস্থলে যাতায়াতসহ সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। পুলিশ তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বেনাপোল বন্দরের প্রকৌশলীকে পিটিয়ে আহত, থানায় মামলা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

যশোরের বেনাপোল স্থলবন্দরের উপসহকারী প্রকৌশলী মেহেদি হাসান জোয়ার্দ্দারকে লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত নয়টার দিকে অফিস থেকে বাড়ি ফেরার পথে বন্দরের আবাসিক এলাকার পাশে এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেন্ডার সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলা চালানো হয়ে থাকতে পারে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বন্দরের একজন কর্মকর্তার ওপর হামলার ঘটনায় অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। কর্মস্থলে যাতায়াতসহ সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। পুলিশ তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত