দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানসম্মত গবেষণায় উৎসাহিত করতে বড় অঙ্কের অনুদান দিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০২৬-২০২৭ অর্থবছরের ‘প্রমোশনাল’ এবং ‘একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট’ গবেষণা প্রকল্পের আওতায় শিক্ষকদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এই অর্থ সহায়তা দেওয়া হবে। আগ্রহী গবেষকদের কাছ থেকে ইতিমধ্যে অনলাইনে প্রকল্প প্রস্তাব আহ্বান করা হয়েছে।
ইউজিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপযুক্ত যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত পূরণ করে আগামী ২২ নভেম্বরের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে আবেদন সম্পন্ন করতে হবে। প্রকল্পের ধরণ ও গবেষণার বিষয়ের ওপর ভিত্তি করে অনুদানের পরিমাণ নির্ধারিত হবে।
গবেষণার বিষয় ভেদে বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ১০ লাখ এবং কলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় সর্বোচ্চ ৮ লাখ টাকা পর্যন্ত অনুদান বরাদ্দ রাখা হয়েছে।
কোন প্রকল্পে কত বরাদ্দ
১. প্রমোশনাল গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ৭ লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় সর্বোচ্চ ৫ লাখ টাকা।
২. একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় সর্বোচ্চ ৮ লাখ টাকা।
আবেদনের যোগ্যতা
প্রমোশনাল প্রকল্প: আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন প্রভাষক বা সহকারী অধ্যাপক হতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানের ইনডেক্সড জার্নালে অন্তত দুটি গবেষণা নিবন্ধ প্রকাশের অভিজ্ঞতা থাকতে হবে।
একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট প্রকল্প: আবেদনকারীকে পূর্ণকালীন সহযোগী অধ্যাপক বা অধ্যাপক হতে হবে। ইনডেক্সড জার্নালে অন্তত ৫টি গবেষণা প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে দুটিতে প্রথম/প্রধান বা করেসপন্ডিং লেখক হতে হবে।
আবেদনের প্রয়োজনীয় শর্তাবলি
১. আবেদন করার আগে ইউজিসির নির্ধারিত শর্তগুলো জেনে নিতে হবে।
২. একজন প্রধান গবেষক একই অর্থবছরে একাধিক ক্যাটাগরিতে প্রকল্প প্রস্তাব জমা দিতে পারবেন না।
৩. ইউজিসির অর্থায়নে চলমান কোনো গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত নতুন প্রকল্পের জন্য আবেদন করা যাবে না।
৪. গবেষণা প্রকল্পের অর্থ ব্যয়, বাস্তবায়নসহ সংশ্লিষ্ট সব কার্যক্রমে ইউজিসির প্রণীত নীতিমালার শর্ত ও নির্দেশনা অনুসরণ করতে হবে।
৫. প্রতিটি গবেষণা প্রকল্পের মেয়াদ হবে এক বছর।
আবেদন প্রক্রিয়া
গবেষণা প্রকল্পের প্রস্তাব অবশ্যই অনলাইনে জমা দিতে হবে। অনলাইনে জমা দেওয়া ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো প্রকল্প প্রস্তাব গ্রহণ করবে না ইউজিসি। আবেদন করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-
১. প্রথমে ইউজিসির নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করতে হবে। সরাসরি আবেদন করতে ভিজিট করুন এখানে।
২. প্রকল্প প্রস্তাব জমা দেওয়ার নীতিমালা, শর্তাবলি ও প্রয়োজনীয় তথ্য ইউজিসির ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটে ভিজিট করুন এখানে। সেখানে ‘গবেষণা প্রকল্প/গবেষণা সহায়তা মঞ্জুরী (গবেষণা প্রকল্প)’ এবং ‘অনলাইনে আবেদন (গবেষণা প্রকল্প প্রস্তাব দাখিল)’ শীর্ষক দুটি সেবা বাক্সে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া রয়েছে।
৩. অনলাইনে প্রকল্প প্রস্তাব যথাযথভাবে জমা দেয়ার পর এর দুটি প্রিন্ট কপি বা হার্ড কপি প্রস্তুত করতে হবে। এর মধ্যে এক সেটে গবেষক ও বিশ্ববিদ্যালয়ের নাম-ঠিকানা থাকবে না। অন্য সেটে গবেষক ও বিশ্ববিদ্যালয়ের নাম-ঠিকানাসহ যথাযথ প্রত্যয়ন ও সুপারিশ থাকতে হবে। অনলাইন পোর্টালে দুটি প্রিন্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে।
৪. প্রস্তুত করা দুটি প্রিন্ট কপি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে পরিচালক, রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় পাঠাতে হবে।
৫. আবেদনে কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে বা প্রয়োজনীয় তথ্য না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে। তাই আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য ও কাগজপত্র ভালোভাবে যাচাই করে নিতে হবে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন