সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ও পররাষ্ট্রমন্ত্রী বিদেশে নিরাপত্তাদানে ব্যর্থ : নাহিদ ইসলাম

নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ও পররাষ্ট্রমন্ত্রী বিদেশে নিরাপত্তাদানে ব্যর্থ : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি : সংবাদ

দেশে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে এবং পররাষ্ট্রমন্ত্রী বিদেশে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুর শহরের লেকের পাড়ের স্বাধীনতা অঙ্গনে এনসিপির জেলা শাখা আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং পররাষ্ট্রমন্ত্রী বিদেশের মানুষেরও নিরাপত্তা দিতে পারছেন না। বর্তমান সরকার ‘জুলাই সনদের’ কথা বলে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য এনসিপি রাজপথে মাঠে রয়েছে এবং ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করা হবে। এ ছাড়া গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভারতের কাছ থেকে গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করে নেওয়া হবে এবং বাংলাদেশকে আর কোনো আধিপত্যবাদী শক্তির আওতায় আসতে দেওয়া হবে না।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সতর্কবার্তা দিয়ে এনসিপির এই কেন্দ্রীয় নেতা বলেন, এবারের নির্বাচনে কোনোভাবেই কারচুপি করতে দেওয়া হবে না। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, এটিকে জাতীয়তাবাদী সরকার দাবি করা হলেও প্রমাণ করতে হবে তারা দেশের মানুষের স্বার্থ কতটুকু রক্ষা করতে পেরেছে; অন্যথায় একে সমঝোতার বিষয়টিই নির্দেশ করে।

জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জেলা শাখার সদস্য সচিব ইয়াজ্জেন হোসেন রোমান এবং সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ও পররাষ্ট্রমন্ত্রী বিদেশে নিরাপত্তাদানে ব্যর্থ : নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

দেশে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে এবং পররাষ্ট্রমন্ত্রী বিদেশে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুর শহরের লেকের পাড়ের স্বাধীনতা অঙ্গনে এনসিপির জেলা শাখা আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং পররাষ্ট্রমন্ত্রী বিদেশের মানুষেরও নিরাপত্তা দিতে পারছেন না। বর্তমান সরকার ‘জুলাই সনদের’ কথা বলে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য এনসিপি রাজপথে মাঠে রয়েছে এবং ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করা হবে। এ ছাড়া গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভারতের কাছ থেকে গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করে নেওয়া হবে এবং বাংলাদেশকে আর কোনো আধিপত্যবাদী শক্তির আওতায় আসতে দেওয়া হবে না।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সতর্কবার্তা দিয়ে এনসিপির এই কেন্দ্রীয় নেতা বলেন, এবারের নির্বাচনে কোনোভাবেই কারচুপি করতে দেওয়া হবে না। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, এটিকে জাতীয়তাবাদী সরকার দাবি করা হলেও প্রমাণ করতে হবে তারা দেশের মানুষের স্বার্থ কতটুকু রক্ষা করতে পেরেছে; অন্যথায় একে সমঝোতার বিষয়টিই নির্দেশ করে।

জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জেলা শাখার সদস্য সচিব ইয়াজ্জেন হোসেন রোমান এবং সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত