সংবাদ

ওষুধ কারখানায় আগুন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম

ওষুধ কারখানায় আগুন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট
ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় অবস্থিত ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় দূরপাল্লার গণপরিবহনসহ বিভিন্ন যানবাহন একই স্থানে দীর্ঘক্ষণ আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা।

গাজীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের ভয়াবহতা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন স্টেশন থেকে আরও ১৭টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ২০টি ইউনিটের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে কাজ করে যাচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানাটির ৬ তলা ভবনে আগুনের এই সূত্রপাত হয়। ভবনের ভেতরে ওষুধ তৈরির বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ (কেমিক্যাল) মজুত থাকায় আগুনের তীব্রতা ও ভয়াবহতা বহুগুণ বেড়ে গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহীন আলম জানান, কারখানার ভেতরে থাকা উৎপাদনে ব্যবহৃত মূল্যবান যন্ত্রপাতি, কেমিক্যাল, ধাতব যন্ত্রাংশ এবং অন্যান্য শিল্পসামগ্রী পুড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিভিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ওষুধ কারখানায় আগুন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত