আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের অনুকূলে সরকারি ত্রাণ ও সহায়তা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপের জন্য চালের বরাদ্দ বৃদ্ধি, অনুদান বিতরণে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা এবং এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন।
বুধবার (১৪ অক্টোবর) কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী আলাউদ্দীন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবাদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপনের সভাপতি রণজিৎ সরকার, সাধারণ সম্পাদক ডা. মিলন কুমার ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাদি হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন জানান, অতীতে পূজামণ্ডপে এক হাজার কেজি করে চাল বরাদ্দের নিয়ম থাকলেও এবার সনাতন ধর্মাবলম্বীদের উৎসব আরও আনন্দময় করতে প্রশাসনের স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় তা বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে পূজামণ্ডপপ্রতি চালের বরাদ্দ ১০০ কেজি করে বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, কালীগঞ্জের মোট ৪৬টি পূজামণ্ডপের প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং বরাদ্দের অর্থ সরাসরি আয়োজকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
এলাকার অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত, স্ট্রিটলাইট স্থাপন এবং বিভিন্ন ঘাট সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী জনপদে মাদক চোরাচালান প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা জোরদার করতে নতুন রাস্তা নির্মাণ ও সড়কবাতি লাগানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন