রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের অনির্দিষ্টকালের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং পর্যটন এলাকার নিরাপত্তার দাবিতে খাগড়াছড়িতে ব্যাপক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্র পৌর শাপলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাজেকে হঠাৎ ও অনির্দিষ্টকালের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে খাগড়াছড়ি ও পাহাড়ি এলাকার পর্যটন শিল্প আজ ধ্বংসের মুখে পড়েছে। এর সঙ্গে যুক্ত হাজার হাজার পরিবার ও ব্যবসায়ী চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পাশাপাশি পাহাড়ে সক্রিয় সশস্ত্র সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র উদ্ধার ও তাদের গ্রেপ্তারের জোরালো দাবি জানান তারা।
এই প্রতিবাদ কর্মসূচিতে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন পরিবহন ও ব্যবসায়ী সমিতি একাত্মতা প্রকাশ করে। এতে অংশ নেয় খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ (শান্তি পরিবহন), সাজেক কটেজ ও রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন, খাগড়াছড়ি হোটেল মালিক সমিতি, খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতি, পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতি, খাগড়াছড়ি পার্বত্য জেলা মিনিবাস শ্রমিক ইউনিয়ন, শ্রমযান কল্যাণ সমিতি, মাহিন্দ্র কল্যাণ সমিতি এবং হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতিসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধন ও মিছিল শেষে পর্যটন ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি পেশ করা হয়।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন