সংবাদ

চট্টগ্রাম বন্দরে ই-চালানে নতুন সুবিধা

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম

চট্টগ্রাম বন্দরে ই-চালানে নতুন সুবিধা
ছবি : সংবাদ

চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী যানবাহন খালাস ও পণ্য সরবরাহ (ডেলিভারি) প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও নিরাপদ করতে অনলাইন ই-চালান ব্যবস্থায় নতুন ফিচার যুক্ত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নতুন এ সুবিধায় ই-চালানে কাস্টমসের বিল অব এন্ট্রির ‘আর’ নম্বর (R Number) এবং বন্দর মাশুল পরিশোধের ‘সিপি’ নম্বর (CP Number) অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীদের সাক্সরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্দরের সেবা কার্যক্রমকে আধুনিকায়ন, দ্রুততর করা এবং যেকোনো ধরনের জালিয়াতি প্রতিরোধে টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টিওএস) আওতায় অনলাইন ই-চালান ব্যবস্থায় এই পরিবর্তন আনা হয়েছে। 

বন্দর কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী গাড়ি ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে এই অনলাইন ই-চালানটি বন্দর কর্তৃপক্ষ ও ব্যবহারকারী উভয়ের জন্যই চূড়ান্ত দলিল হিসেবে বিবেচিত হবে। এখন থেকে আমদানিকারক কিংবা তাদের সিঅ্যান্ডএফ এজেন্টরা ই-চালানের মাধ্যমে কাস্টমসের শুল্ক-কর পরিশোধ নিশ্চিত করতে ‘আর’ নম্বর এবং বন্দর মাশুল পরিশোধ নিশ্চিত করতে ‘সিপি’ নম্বর যাচাই করতে পারবেন।

দুটি পেমেন্ট ট্র্যাকিং নম্বর যুক্ত হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষে কাস্টমস ও বন্দরের ফি পরিশোধের সত্যতা দ্রুত যাচাই করা সম্ভব হবে। এর ফলে জালিয়াতি বন্ধের পাশাপাশি বন্দরের গেট আউট ও পণ্য ডেলিভারি কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও নিরাপদ হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।

নতুন এই ডিজিটাল সুবিধা ব্যবহার করে নির্বিঘ্নে ও নিরাপদে সেবা নেওয়ার জন্য বন্দর ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরে ই-চালানে নতুন সুবিধা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত