সংবাদ

আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪১ পিএম

আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩
ছবি : সংবাদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে শহরের আল্লামা ইকবাল রোড ও দেওভোগ পাক্কা রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত অপর ব্যক্তি হলেন জিয়াউল ইসলামের ভাই আতিকুল ইসলাম। এ ছাড়া গ্রেপ্তার হওয়া আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর মো. আসাদুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন সাবেক মেয়র আইভী। ওই সময় আদালত প্রাঙ্গণে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এজাহারে নাম না থাকলেও তদন্তের স্বার্থেই তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন সহকর্মী আইনজীবী ও সংস্কৃতিকর্মীরা। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি বলেন, জিয়াউল ইসলাম কাজল ত্বকী হত্যাসহ শহরের সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও সক্রিয়ভাবে রাজপথে ছিলেন। তারা পেশাগত দায়িত্ব পালন করতে আদালতে গিয়েছিলেন এবং এই ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত