ফেসবুক ও টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে কাল্পনিক ও ভার্চ্যুয়াল জীবনের মোহে পড়ে ঘর ছেড়েছিল কুমিল্লার চার স্কুলছাত্রী
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সোমবার সকালে নগরীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির তিন ছাত্রী (দুইজনের বয়স ১২ ও একজনের ১৩ বছর) এবং তাদের এক ছোট বোন তৃতীয় শ্রেণির ছাত্রী (৮ বছর) স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়
বিষয়টি জানার পরই জেলা ডিবি ও থানা পুলিশ মাঠে নামে
পুলিশ সুপার জানান, প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এই ছাত্রীরা পড়াশোনায় অমনোযোগী ছিল
উদ্ধার হওয়া শিশুদের বয়ানের বরাতে পুলিশ আরও জানায়, নিখোঁজের দিন সকালে কুমিল্লার কান্দিরপাড় এলাকার এক মোবাইল হাটে এক ছাত্রীর পরিবারের ব্যবহৃত একটি হ্যান্ডসেট ৪ হাজার টাকায় বিক্রি করে তারা
পরবর্তী সময়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে কান্দিরপাড়ের ওই দোকান থেকে বিক্রি করা মোবাইল ফোনটি এবং উদ্ধারকৃত শিশুদের কাছ থেকে তাদের সঙ্গে আনা অলংকার জব্দ করে
সম্প্রতি কুমিল্লায় শিশু তাসফিয়া ও তাজমিম হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘অভিভাবকদের আরও সচেতন হতে হবে। অপ্রাপ্তবয়স্কদের হাতে মোবাইল তুলে দেওয়া বা তদারকি না করা তাদের বিপদগামী করছে। সময়মতো খবর পাওয়ায় আমরা ৪ শিশুকে উদ্ধার করতে পেরেছি।’
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. লুৎফর রহমান, ডিবির ওসি মোহাম্মদ শামসুল আলম শাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন