ইসলামী ব্যাংকিং সেবায় সর্বোচ্চ স্বচ্ছতা ও ধর্মীয় নীতিমালার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ইসলামিক উইং ‘কমিউনিটি ইসলামিক’-এর শরি’আহ্ সুপারভাইসরি কমিটির প্রথম সভা।
বুধবার দুপুরে রাজধানী ঢাকায় অবস্থিত কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি ইসলামিকের শরি’আহ্ সুপারভাইসরি কমিটির চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ মাসুম।
'ইসলামী নীতিমালার আলোকে' সার্বিক কার্যক্রম পরিচালনার তাগিদ দিয়ে তিনি বলেন, "ব্যাংকিং খাতের প্রতিটি ধাপে শরি’আহ্ নীতিমালা নিখুঁতভাবে অনুসরণ করাই হবে আমাদের মূল লক্ষ্য।"
ব্যাংকের ইসলামী ব্যাংকিং সেবার কাঠামোগত বিষয়গুলো তুলে ধরে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, "গ্রাহকদের জন্য নীতিনিষ্ঠ, আধুনিক ও আস্থাশীল সেবা নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ শরি’আহ্ সম্মত উপায়ে কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ।"
সভায় কমিউনিটি ইসলামিকের ব্যাংকিং কার্যক্রমে ইসলামী শরি’আহের মূলনীতি অনুসরণ, নীতিগত বিষয়াবলি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট প্রতিটি সেবার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও পরামর্শের মাধ্যমে গ্রাহকদের জন্য একটি স্বচ্ছ, বিশ্বস্ত ও বৈষম্যহীন ইসলামী ব্যাংকিং পরিবেশ গড়ে তোলার ওপর সর্বসম্মত গুরুত্ব প্রদান করা হয়।
অনুষ্ঠানে শরি’আহ্ সুপারভাইসরি কমিটির বিশিষ্ট সদস্য মুফতি মো. ইলিয়াস হোসেন ইমন ও মুফতি লুকমান হাসান উপস্থিত ছিলেন।
এছাড়া ব্যাংকের পক্ষ থেকে চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী, হেড অব কমিউনিটি ইসলামিক আনোয়ারুল কবিরসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন