সংবাদ
সংবাদ

জ্বালানি নিরাপত্তায় ঢাকায় তিনদিনের সম্মেলন, শুরু শনিবার

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ পিএম

জ্বালানি নিরাপত্তায় ঢাকায় তিনদিনের সম্মেলন, শুরু শনিবার
ছবি: সংগৃহীত

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর ন্যায়সংগত রূপান্তরের পথ সুগম করতে আগামী শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ জ্বালানি সম্মেলন-২০২৬’। রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানি’।

বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি)-এর উদ্যোগে এবং দেশের স্বনামধন্য ১৪টি সংগঠনের যৌথ সহযোগিতায় চতুর্থবারের মতো এ সম্মেলন আয়োজিত হচ্ছে। সহ-আয়োজক সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ), মানুষের জন্য ফাউন্ডেশন, ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন, ক্লিন, প্রান, লিড, ওয়াটারকিপার্স বাংলাদেশসহ বিভিন্ন জ্বালানি ও জলবায়ুবিষয়ক প্রতিষ্ঠান।

আয়োজকরা জানান, ২০২৩ সালের এপ্রিলে ২৮৩ জন প্রতিনিধির অংশগ্রহণে প্রথম জাতীয় জ্বালানি সম্মেলন অনুষ্ঠিত হয়। এর পর ২০২৪ ও ২০২৫ সালের ডিসেম্বরে দ্বিতীয় ও তৃতীয় আসরে অংশ নেন প্রায় সাড়ে সাতশ প্রতিনিধি। সেই ধারাবাহিকতায় এবারের চতুর্থ আসরে দেশ-বিদেশের নীতিনির্ধারক, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থা, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি বিনিয়োগকারী, গবেষক, উদ্যোক্তা, নাগরিক সমাজ, জলবায়ু অধিকারকর্মী, তরুণ প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নেবেন। তিন দিনব্যাপী এ আয়োজনে একটি উদ্বোধনী ও সমাপনী অধিবেশন ছাড়াও ১৩টি বিষয়ভিত্তিক অধিবেশন অনুষ্ঠিত হবে।

অধিবেশনগুলোতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় নীতিগত সমন্বয় ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নবায়নযোগ্য জ্বালানিতে দেশীয় ও বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়ন, এলএনজি ও কয়লাভিত্তিক জ্বালানি সম্প্রসারণের ঝুঁকি, আঞ্চলিক জ্বালানি সহযোগিতা এবং শিল্প খাতের কার্বন নিঃসরণ হ্রাস নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এ ছাড়া জ্বালানি ন্যায়বিচারে গণমাধ্যমের ভূমিকা, স্থানীয় সরকারের সম্পৃক্ততা, তরুণদের কর্মসংস্থান এবং শ্রমিক, নারী ও আদিবাসীদের অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের বিষয়গুলো গুরুত্ব পাবে। একই সঙ্গে ২০৫০ সালের মধ্যে শূন্য-নিঃসরণভিত্তিক ভবিষ্যতের দিকে বাংলাদেশের অগ্রযাত্রার সম্ভাব্য পথ নিয়ে দিকনির্দেশনা খোঁজা হবে।

সম্মেলনের আলোচনার ভিত্তিতে অংশগ্রহণকারী ও সহ-আয়োজকদের সম্মিলিত লক্ষ্য, অবস্থান ও সুপারিশগুলো তুলে ধরে একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সম্মেলন উপলক্ষে জাতীয় সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র ও গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হবে।

বিডব্লিউজিইডি-এর সদস্য সচিব হাসান মেহেদী বলেন, “চতুর্থ এই জ্বালানি সম্মেলন দেশের জ্বালানি নীতি, নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগ ও প্রযুক্তি, জনগণের অংশগ্রহণ এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি ও কার্যকর সংলাপের ক্ষেত্র হিসেবে বিশেষ ভূমিকা রাখবে। এতে দেশের জ্বালানি খাতের টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা তুলে ধরা হবে।”

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জ্বালানি নিরাপত্তায় ঢাকায় তিনদিনের সম্মেলন, শুরু শনিবার

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত